• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
  • [কনভাটার]

নিঃশ্বাসহীন || মইনুল হাসান অপু

রিপোর্টারের নাম / ১৮২ জন দেখেছে
আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫

কি হবে ডাবল এম এ ফাস্ট ক্লাশ,
গোল্ড মেডেল,পিএইচডি,
কি হবে বাক্সে বোঝায়,
ঝকঝকে, চকচকে কাগজের সনদে,
কি হবে টাকা কড়ি অর্থ বৈভব ধনসম্পত্তির
কি হবে মাহফিল ঝিকিরান,তাফসিরে কুরআন কলবের দাগ..
যদি বিবেক ঘুমিয়ে রয়..!
স্বার্থের ধান্দায় মানুষেরাই, মানুষের অন্তরে বন্দী হয়।
এতো কবিতা লিখে কি হবে আজ?
হাসির খেলা হয়গো যদি, মন কাদা চোখের জ্বল।
কলম ছুড়ে মারো কেন রে..
কেন মিথ্যে দেখাও বল?
যেথায় মরন খেলায় সুখ
রাস্ট্র নিয়ে লিখতে গেলে যে,
সমাজ রাজনীতি বেজার মুখ,
আলোয় মোড়া আধার গহীন
ভিতরটা যে দগ্ধ মলিন,
ন্যায়ের সুরে ঝরে বিষ,
শাসকের হাসি নিঃশ্বাসহীন,চেয়ার বদলে
মুখোশ পাল্টায়,তবুও খেলা একই ঘটায়।
শপথ শুধু শব্দের খেলা, প্রানের মূল্য বিক্রি বেলা।
শাষক বদলায়,,বদলায় না নিপীড়নের ভাষা,
নির্যাতিত, নির্মমতার চরম উপহাস।
কোথায় গনতন্ত্র?
এযেন তথাকথিত মুখে মুখে রয়ে যাওয়া মুখোশতন্ত্র….।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১