এনসিপির পাঁচ কেন্দ্রীয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ
রিপোর্টারের নাম
/ ১২২
জন দেখেছে
আপডেট :
বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
শেয়ার
দলীয় পর্ষদকে না জানিপাঁচ কেন্দ্রীয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপিয়ে কক্সবাজার সফরে যাওয়া দলের পাঁচ কেন্দ্রীয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি। গতকাল বুধবার তাদের এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত চিঠি দেওয়া হয়। এতে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছে। শোকজপ্রাপ্তরা হলেন- এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
চিঠিতে বলা হয়, ‘গতকাল ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চার কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা ‘রাজনৈতিক পর্ষদ’-এর কাছে পূর্বে অবগত করা হয়নি। এ অবস্থায়, আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।’
দলীয় সূত্রে জানা গেছে, বিষয়টি দলীয় শৃঙ্খলার পরিপন্থী হিসেবে দেখা হচ্ছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে সংগঠনের নীতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে।
সি পার্ল ছেড়ে অন্য হোটেলে : কক্সবাজার সফরে থাকা এনসিপির শীর্ষ পাঁচ নেতা ইনানীর সি পার্ল হোটেল ছেড়ে অভিজাত প্রাসাদ প্যারাডাইজে অবস্থান করছেন।
গতকাল বুধবার দুপুর পৌনে ১টায় তারা সি পার্ল ত্যাগ করেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে। এরপর তারা দুপুর ২টার দিকে কক্সবাজার শহরের কলাতলীতে পৌঁছেন। সেখানে শালিক রেস্তোরাঁয় খাওয়াদাওয়া করেন। এ সময় সেখানে এনসিপির কক্সবাজারের স্থানীয় কয়েক নেতাও উপস্থিত ছিলেন।
শালিক রেস্তোরাঁ থেকে বিকাল ৩টার দিকে কক্সবাজার সুগন্ধা পয়েন্টসংলগ্ন অভিজাত হোটেল প্রাসাদ প্যারাডাইজে ওঠেন। সেখানে এনসিপির স্থানীয় নেতারা গণমাধ্যম কর্মীদের জানান, কেন্দ্রীয় নেতারা পরিষ্কার করে তাদের কিছু বলেননি। তারা আজ কক্সবাজার অবস্থান করবেন নাকি ছাড়বেন, সে ব্যাপারেও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
এদিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা কক্সবাজার অবস্থান করার খবরে গণমাধ্যম কর্মীরা হোটেল প্যারাডাইজে জড়ো হন। এ সময় তাদের হোটেলে অবস্থানের ছবি ধারণে বাধা দেওয়া হয়। সেখানে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সস্যদের উপস্থিতিও দেখা গেছে।