• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]

সেনাবাহিনীতে অসামরিক পদে ৮ শতাধিক জনবল নিয়োগ

রিপোর্টারের নাম / ৯০ জন দেখেছে
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ সেনাবাহিনী নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবারের বিজ্ঞপ্তিতে অসামরিক বিভিন্ন পদে ৮ শতাধিক জনবল নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ডাকযোগে আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ম থেকে ২০তম গ্রেডভুক্ত পদে যোগ্যতা অনুযায়ী আবেদন করা যাবে। প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। তবে শর্তসাপেক্ষে বয়সসীমা শিথিলযোগ্য। প্রতিটি পদের জন্য আবেদন ফি ২০০ টাকা।
শেষ: ৩০ সেপ্টেম্বর ২০২৫
গুরুত্বপূর্ণ নির্দেশনা
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, নিয়োগ–সংক্রান্ত সব কার্যক্রম সরাসরি সেনানিবাসের সংশ্লিষ্ট দপ্তরের তত্ত্বাবধানে সম্পন্ন হবে। নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্রও ডাকযোগে সেনানিবাস থেকেই প্রদান করা হবে।
সেনাবাহিনী প্রতারণা ও দালালের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে। নিয়োগ–সংক্রান্ত আর্থিক লেনদেন বা প্রতারণার কোনো প্রমাণ মিললে সংশ্লিষ্টদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে। একই সঙ্গে ভুয়া ঠিকানা, জাল সনদপত্র বা ভুল তথ্য প্রদান করলে যেকোনো পর্যায়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনকি চাকরি থেকেও বরখাস্ত করা হতে পারে।
আবেদনের বিস্তারিত শর্তাবলি ও প্রয়োজনীয় তথ্য সেনাবাহিনীর সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ