• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]

বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন থেকে জাতিকে মুক্ত করতে হবে: রেজাউদ্দিন স্টালিন

রিপোর্টারের নাম / ১০২ জন দেখেছে
আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন বলেছেন, বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন থেকে জাতিকে মুক্ত করতে হবে। আর এ সংগ্রামে সবচেয়ে অগ্রণী ভুমিকা পালন করতে হবে দেশের লেখক সমাজকে। তিনি বলেন, আমাদের আবহমান সংস্কৃতিকে ধারণ ও লালন করতে না পারলে জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়ব। আজ সোমবার বিকেলে জাতীয়তাবাদী লেখক ফোরাম নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি কবি শাহীন রেজা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রনো, সহ সভাপতি সাজেদা হেলেন, সহ সভাপতি কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবীর বাঙালি, সম্পাদক মন্ডলীর সদস্য হাসান কামরুল, রি হোসাইন, কুতুবউদ্দিন, আলম বাঙালি, জাবেদ পাটোয়ারী, নাসরীন ইসলাম, হুমায়ুন কবির সিকদার, মুক্তা পারভীন, মাসুদা দেওয়ান, জহিরুল হক বিদ্যুৎ, আবুল খায়ের, ইকবাল হোসেন, মীর হেলাল, আনিসুর রহমান সাগর, আবদুল কাদের, শেফালী হোসেন, ইলোরা সোমা, সরদার আব্বাস উদ্দিন, শোভা চৌধুরী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০