পশ্চিম গুনারীতলায় প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবণে পাঠদান, আতংকে শিক্ষক শিক্ষার্থীরা
রিপোর্টারের নাম
/ ১০৫
জন দেখেছে
আপডেট :
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
শেয়ার
জামালপুর জেলার মাদারগঞ্জে উপজেলার ৩ নং গুনারীতলা ইউনিয়নের পশ্চিম গুনারীতলা ও এর আশেপাশের এলাকা থেকে ছুটে আসা কোমলমতি শিশু শিক্ষার্থীদের শিক্ষা বিস্তারের লক্ষে ১৯৯০ সনে গড়ে উঠে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। ৫৪নং পশ্চিম গুনারীতলা সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়ে অদ্যবধি অতি স্বনামের সাথে কোমলমতি শিশু শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছিলেন অত্র বিদ্যাপীঠের শিক্ষকমণ্ডলী কিন্তু ইতিমধ্যে ভবনটিতে আর নিরাপদে শিক্ষার্থীদের পাঠদান দেওয়া সম্ভব হয়ে উঠছেনা বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলি।
৫৪ নং পশ্চিম গুনারীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রদর্শন করে জানা যায় ভবনটির প্রতিটি ক্লাস রুমের ছাদ, ভিম ও ওয়ালের পোলেস্তারা ধ্বসে পড়ছে। এতে করে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও কোমলমতি শিশু শিক্ষারথীদের মাঝে বেশ আতংক কাজ করছে।
অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল হামিদ বলেন, ভবনটিতে প্রতিটি ক্লাস রুমের ছাদ ও ভিমের পোলেস্তারা ধ্বসে পড়ায় ভয়ে অভিভাবকরা শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠাতে অনিহা প্রকাশ করছেন।
১৯৯০ সালে প্রতিষ্ঠিত ৫৪নং পশ্চিম গুনারীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় টির প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ হারুনুর রশিদ বলেন– সুষ্ঠু ও সুন্দর পরিবেশ থাকলেও এখানে এখন আর কোমলমতি শিশু শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান করা যাচ্ছে না। কারণ বিদ্যালয়ের ছাঁদের, ভীম ও ওয়ালের পলেস্তারা খসে খসে পড়ছে। এরপরও নিরুপায় হয়েই ঝুঁকিপূর্ন ভবনে কোমলমতি শিশু শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চলছে তবে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। দূর্ঘটনার আশংখা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষার্থীর অভিভাবকেরা।
৫৪ নং পশ্চিম গুনারীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আসমা খাতুন বলেন —এই ভবনটি শিক্ষক, শিক্ষার্থীদের জন্য চরম ঝুঁকিপূর্ন হয়ে উঠেছে। বিকল্প ব্যবস্থা না থাকায় এই ঝুঁকিপূর্ন ভবনেই চলছে কোমলমতি শিশু শিক্ষার্থীদের পাঠদান। এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর লিখিত আবেদন জানিয়েও কোন সমাধান তারা পায়নি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে মাদারগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার নুরুল আমিন এর মুঠোফোনে একাধিক বার চেষ্টা করেও কোন সংযোগ পাওয়া যায়নি।