• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
  • [কনভাটার]

কক্সবাজার সৈকতে পর্যটকের উপচে পড়া ঢল

রিপোর্টারের নাম / ১১৩ জন দেখেছে
আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

দেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র কক্সবাজার। বিশ্ন সেরা এই সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকের ব্যপক ঢল।
গতকাল সাপ্তাহিক ছুটিতে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণ পিপাসুরা ভিড় জমাচ্ছেন সৈকতে। এদিকে ৩ নম্বর সতর্ক সংকেতে সাগর উত্তাল হওয়ায় পর্যটকদের বারবার সতর্ক করেন লাইফ গার্ড কর্মীরা। চট্টগ্রাম থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা একজন পর্যটক জিসান জানান, কক্সবাজারের সৌন্দর্য সবসময়ই মন কাড়ে।
তিনি বলেন, বরাবরের সৌন্দর্যের সাথে তুলনা করলে বলতে হয় এবারের সৌন্দর্য উপভোগের অভিজ্ঞতাটা ভিল্ল। কখনও রৌদ্রময় ঝলমলে সৈকত, আবার অকস্মাৎ বৃষ্টিতে ভিজা সে এক অপ অনুভূতি।
এদিকে কক্সবাজারসহ দেশের ৪ সমুদ্র বন্দরে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে ৩নং স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান জানিয়েছেন, উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকার অদূরে উড়িষ্যা-অন্ধ্র উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে।
এটি আরও ঘনীভূত হতে পারে। সৈকতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। লাইফগার্ডও পর্যটকদের নিরাপদে সমুদ্রে নামতে নানা দিকনির্দেশনা দিচ্ছেন।
সি সেইফ লাইফগার্ডের সুপারভাইজার মোহাম্মদ ওসমান গণি জানান, সমুদ্রসৈকতে বর্ষাকালে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। পাশাপাশি সমুদ্রও উত্তাল রয়েছে। তাই পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০