• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:

আমার একগুচ্ছ কবিতা || নুর এমডি চৌধুরী

রিপোর্টারের নাম / ১০২ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

মোরা আর জনমে হংস মিথুন ছিলাম
নুর এমডি চৌধুরী
কাজিপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬
পাখিগুলোর নীড়ে বইছে কালবৈশাখী ঝড়
সূর্য ঘুমিয়েছে শরতের কাঁথাজল মুড়িয়ে
অলস দুপুরেও ঘুম ভাঙেনি কৃষকের
ঝড়ো হাওয়া যেন বায়না ধরেছে
যতক্ষণ না পাখিগুলো মরে।
আঁছড়ে পড়া মেঘগুলোর তীব্রতায়
চড়ুই পাখির কোমল ডানা আর
আঁটসাঁট কোষগুলো চাদর খোঁজে।
সকালের পূর্ণতা কিংবা
রৌদ্রস্নাত সূর্য, কখন আলো দিবে
দরিয়ায় মরন গুনে অসংখ্য শালিকের দল
যখন মেঘবর্ষণ ফুলের নরম দিলে মরণ দেয়
গোলাপের পাপড়িগুলো খড়-সমভূমি স্পর্শ করে
তারপর একটি নীরব হাহাকারপূর্ণ কাতরতায়
জলস্রোতে ভেসে যায় ফুলের আর্তনাদ!
একদল গায়ক, বাড়ি ফিরে যায়-গান ধরে
মোরা,আর জনমে- হংস মিথুন ছিলাম!
আর হয় না দেখা
নুর এমডি চৌধুরী
কাজিপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬
আর হয় না দেখা
যুগেরও অধিক কাল
নদীর বুক জুড়ে অবারিত
সবুজ শেওলার
দলবাঁধা বুনোহাঁস,
মাছরাঙা পাখি কিংবা উড়ো উড়ো
সুতো ছেঁড়া ঘুড়িটার টানে
ছুটে যেতাম ঝারকাটা নদীর ধারে
নদীও তার দু’কোল ছাপিয়ে
মৃদু জলহাওয়ায় বাতায়ন দুলিয়ে দিতো
আমাদের গাঁয়, স্নিগ্ধ নিরবতায়
আমরাও মিশে যেতাম জলধারায়,
জলহাওয়ায়, পরাণ পরায়
নদীর পাড় ঘেঁষে বেড়ে ওঠা কাশবন
প্রজাপতি, শঙ্খচিল, মাছরাঙা পাখি,
উপরের নীলাকাশ দেখে দেখে
মুগ্ধ হতাম,পরাণ জূড়াতাম
সন্ধ্যে পেরিয়ে যেতো
কখনও ঝড়হাওয়া,
কখনও মুষলধারের বৃষ্টি
প্রবল বাতাসের বেগকে উপেক্ষা করে
ফিরতাম আমরা
সেই চিরচেনা মেঘ,
সেই বর্ষার বেগ, সেই মাছ রাঙা
পাখির দল, শঙ্খচিলের পাল
আর হয় না দেখা
যুগেরও অধিক কাল।
দীর্ঘশ্বাস
নুর এমডি চৌধুরী
কাজিপাড়া, মিরপুর ,ঢাকা ১২১৬
নিত্যই মাটির মানচিত্রে কত খোঁজি তোমাকে
শহরের অলিগলি কিংবা অরণ্যে, কখনও সরোবরে
বোকা আকাশটানা নির্বাক চেয়ে থাকে
বাতাসটাও-চঞ্চলতা হারিয়ে
দিকবিদিকশুন্যে থমকে দাঁড়ায়!
মাঝে মাঝে মনে হয়,
“বেনসন-হেজেসের” মত
নিজকে পুড়ে ভস্মীভূত করে দেই।
কিংবা মাইক থ্যালাসাইটিসের মত..
তোমার চলে যাওয়াটা যেন একটা যুদ্ধের মত-
তুমি যেদিন চলে গেলে, এ-এন সিক্স জিরো টু’র
পারমাণবিক বিস্ফোরণের মত
ছেয়ে গেল আমার জীবন আকাশ
নিনা টাইফুনের মত প্রলয়ঙ্কারী ঝড়
আছড়িয়ে ভাঙলো হৃদয়ের পাড়।
কতকাল দেখিনা তোমায়!
ত্রিস্তান ইসলদের মত হয়ত আর দেখা হবেনা
রামোস অ্যান্ড থিইবির মত মিটবেনা সাধ
এক অবিস্মরণীয় প্রেমের বলিদানে
রেখে যেতে চাই স্মৃতির পিরামিড
ঠিক রোমিও-জুলিয়েট এর মত।
বন্ধুর সমাচার
নুর এমডি চৌধুরী
কাজিপাড়া, মিরপুর ,ঢাকা ১২১৬
বুড়ো বয়সে আমরা আর কারও মায়ায় পড়িনা
অনুকম্পায় বেঁচে থাকি বীভৎস জীবনকাল।
তারাভরা রাত, জোৎস্নামাখা আলো
বিকেলের বাতায়ন, খকড়া বিলের ধার
এসব যেনো কল্পনার ফসল!
মাঠে দুরন্তপনায় গোলবারে কীক
গোল গোল মুখরিত দর্শক চারিধার-
উচ্ছ্বাসে বাঁধভাঙা সুখ আজ যেনো শুধুই অতীত,
হারিয়ে গেছে বনবাদাড়ে বন্ধুর সমাচার
বন্ধুরে মৃত্যুর দ্বারপ্রান্তে এসে দেখি
কেউ নহে আপন আপনার।
কত পাখি কুঞ্জবনে গুঞ্জরিয়া মরে
নুর এমডি চোধুরী
কাজিপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬
আঙিনার পরে চিকচিক করে
একফালি চাঁদের আলো
আমি কূড়াই আঁচল ভরে রাখি যতন করে
আহা! তোমার স্পর্শরা কত যে ভালো!
বেলী ফুল ঝরে ডালায় ভরে ভরে গাঁথি মালা রোজ
এলেনাতো আর দিলেনাতো দেখা
নিলেনা শতাব্দীতেও আমিটার খোঁজ।
পথের কিঞ্চিত দেখা
পথেই করেছ শেষ কেন নাহি জানি,
যুগযুগ প্রত্যাশারত আহত পাখির মত
কত দূরদেশ পানে চেয়ে থাকি আমি।
কত ঝড় এলোগেলো কত রাত ভোর হলো
কত ফুল রঙ বেরঙে উদ্যানেতে ঝরে,
কত ব্যথার রাহাজানি কেউ জানেনা আমি জানি
কত পাখি কুঞ্জবনে গুঞ্জরিয়া মরে।
এলোরে আষাঢ়
নুর এমডি চৌধুরী
কাজিপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬
এলোরে আষাঢ় হলুদে লুটেছে কদমের চারিধার
কেয়া কলাবতী কলমী ফুটেছে পদ্ম পুকুর পাড়
হৈহৈহৈ বন্ধুরা কই গগণ সেজেছে মেঘে
আয় ছুটে আয় শাপলা কুড়াই তারুণ্যতার বেগে
কচুরিপানা ফুল ফুটেছে অপলক তাকিয়ে কয়
হেলেঞ্চাফুলের চেয়ে কি আমি অধিক সুন্দর নয়
জলের তরে জন্ম আমার তাই কি ছোট জাত
অথচ আমার জলেই তৈরী অসংখ্য জলপ্রপাত
বকুল ফুলেরা গন্ধ মেলেছে আঙিনার চারিধার
কামিনী দোপাটি জুঁই মালতি তুলনা নেই যার
ঝিঙেফুলে সেজেছে গাছটা ফণীমনসা ডালে
সন্ধ্যামালতি কেশরদাম কুমড়ো ফুলটা চালে
এমনও ঋতুর দেশ বিহনে হৃদয় নাচিয়ে কয়
ওরে ও আমার সোনার বাংলা তরে
ভালোবাসি সবসময়
প্রতীক্ষার পরাজয়
নুর এমডি চোধুরী
কাজিপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬
আঙিনার পরে চিকচিক করে একফালি চাঁদের আলো
আমি কূড়াই আঁচল ভরে রাখি যতন করি
আহা! তোমার স্পর্শরা কত যে ভালো!
বেলী ফুল ঝরে ডালায় ডালায় ভরে গাথি মালা রোজ
এলেনাতো আর দিলেনাতো দেখা
নিলেনা শতাব্দীতেও কোন খোজ!
পথের কিঞ্চিত দেখা পথেই করেছ শেষ কিন্তু দ্যাখো আমি
যুগযুগ প্রত্যাশারত চাতকিনী আশাহত কষ্ট কতখানি
জানি শুধু আমি আর জানেন অন্তর্যামী।
কত রঙ এলো গেলো আমি রাঙিনি রঙে রঙে রঙ্গিন আলাপন
কি দুর্লভ তুমি প্রতিদিন এই আমি প্রহর গুনেছি শুধু
জানিনা কি যাদু বলে কেড়েছিলে মন।
ফিরিলেনা একটি বার
নুর এমডি চৌধুরী
কাজিপাড়া, মিরপুর, ঢাকা -১২১৬
বিনোদ, কতকাল পরে এলে
কুহেলি বকুল ঝরে গেছে আজ
থেমে গেছে জুঁই শাখে কোকিলের ডাক
প্রণয়িনী পায়রা গুলো দূর বনে খেলে
কতকাল পরে এলে!
আজ যেগো আমি কংকালিনী
তোমাকে দেবার মত নেই কিছু জানি
চোখভরা জল মায়ায় করে ছলছল
বাহুতে জড়িয়ে নিতাম একটু বল পেলে
কতকাল পরে এলে।
মনে পড়ে কত প্রেমের মায়াবী মুক্ত আলিংগন
জড়িয়ে নিতে প্রেমের বাঁধনে শান্ত করিতে মন
গুজিয়া দিতে খোঁপায় খোঁপায় শুভ্রতার মালা
কতটা বছর আড়ালে রহিলে প্রিয়
এ যে কি দূরুহ জ্বালা।
নারীর জীবন নারীর লজ্জা শ্রেষ্ঠ অলংকার
যে হাত রেখেছি তোমার হাতেতে সে হাত শুধুই তোমার
নয়নে তোমার রেখেছিনু নয়ন চরণে চরণ রাখিবার
নিস্ফল আবেদন যুগান্তর পেরুলেও
ফিরিলেনা একটি বার!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১