• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]

সোহাগী শরৎকাল || হাসিদা মুন

রিপোর্টারের নাম / ৬৩ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

কাশফুলের মুকুলগুলো হঠাৎ উঠলো দুলে
একযোগে হাসলো সবাই – সবার মুখ খুলে
ওরা বুঝে গেছে যে-এসেছে সোহাগী শরৎকাল
সবুজ ঝাঁকড়া মাথার উপর ফুটেছে টগর
মোহাবিষ্ট ঘাসফড়িং লাফ দিয়ে পড়ে রেণুমূলে
উচ্চিংড়েটাকে ধাওয়া করতেই ছুটে পালালো
বেসামাল। মাটিতে নেমেছে সোহাগী শরৎকাল
জয়ন্তী তরুরা -খুশিতে মাতোয়ারা,ঢাকের বোলে
দুর্গতিনাশিনী আনন্দময়ীর -মর্ত্যে আগমন হলে
সেও সাথে পুজো পাবে বলে কেঁপে উঠে তার ডাল
এসেছে মাতৃময়ী মেজাজে সোহাগী শরৎকাল
ফুটেছে শাপলা পদ্ম দীঘির কালো শীতল জলে
আকাশের গায়ে কোদাল করা ক্ষেতের সাদা নীলে
ছড়ানো মেঘেদের সাথে পাল্লা দিয়ে যদি মাটিতে
নেমে আসে -কাশবনে বুনো মেঘের পাল ।বুঝে নিও
তবে,আঙিনায় এসে গেছে সোহাগী শরৎকাল …


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ