• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের ২য় বার ক্ষমতা গ্রহনের পর এই প্রথম বড় রকমের শাটডাউন

রিপোর্টারের নাম / ৬৩ জন দেখেছে
আপডেট : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

যুক্তরাষ্ট্রে সরকারী কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে গেছে। সিনেটে অর্থায়ন বিল পাস করতে ব্যর্থ হওয়ায় ফেডারেল সরকারের চলমান বাজেট শেষ হয়েছে। ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে চূড়ান্ত চুক্তি না হওয়ায় বুধবার মধ্যরাতের পর সরকারি কার্যক্রম স্থগিত করা হয়।
সরকারী কার্যক্রম স্থগিত হওয়ায় ফেডারেল কর্মচারীদের অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। অপরদিকে জরুরি কাজে নিয়োজিত কর্মকর্তারা যার মধ্যে মিলিটারির কর্মচারী ও আইন প্রণয়নকারীরা আছেন তারা বেতন ছাড়াই দায়িত্ব পালন করবেন বলে স্বীদ্ধান্ত দেয়া হয়।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শাটডাউনকে ব্যবহার করে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে “বৃহৎ পদক্ষেপ” নিতে চান বলে সতর্ক করেছেন। তিনি বলেন, “শাটডাউন চলাকালীন সময়ে আমরা এমন কাজ করতে পারি যা তাদের জন্য বিপর্যয়কর এবং পুনঃপ্রতিষ্ঠা সম্ভব নয়, যেমন অনেক কর্মী বরখাস্ত করা বা প্রোগ্রাম কেটে দেওয়ার মত স্বীদ্ধান্ত আমরা নিতে পারি।”
সরকারী শাটডাউনের সময় কিছু কার্যক্রম চলবে। যেমন নাসার মহাকাশ মিশন, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতি বাস্তবায়ন এবং FDA ও USDA-র গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কার্যক্রম।
ফেডারেল কর্মচারীদের জন্য শাটডাউনের প্রভাব ব্যাপক হতে পারে। কংগ্রেসের বাজেট অফিসের হিসাব অনুযায়ী, প্রায় ৭৫০,০০০ সরকারি কর্মচারী সাময়িকভাবে ছুটিতে যেতে পারেন। তবে পূর্ববর্তী শাটডাউনে যেমন কর্মীরা পরে ব্যাক-পে পেয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প শাটডাউনের সুযোগে বহু কর্মীকে স্থায়ীভাবে বরখাস্ত করতে পারেন বলে হুমকি দিয়েছেন।
সিনেটে ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের ৯ সপ্তাহের অর্থায়ন বিল প্রত্যাখ্যান করেছেন। তারা দাবী করেছেন বিলটিতে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের বিধান থাকতে হবে। অপরদিকে রিপাবলিকানরা বলছেন, স্বাস্থ্যসেবা বিষয়টি আলাদা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।
সিনেটে শেষ মুহূর্তে রিপাবলিকানদের বিল পাসের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বিলটি পাসের জন্য ৬০ ভোট প্রয়োজন হলেও ৫৫–৪৫ ভোটে এটি বাতিল হয়। অন্যদিকে ডেমোক্র্যাটদের বিলও রিপাবলিকানদের সমর্থন না পেয়ে ব্যর্থ হয়।
ডেমোক্র্যাট নেতারা অভিযোগ করেছেন, রিপাবলিকানরা জনগণের ক্ষতি করতে এই শাটডাউন ঘটাচ্ছে। সিনেটের মাইনরিটি লিডার চাক শুমার বলেন, “রিপাবলিকানরা আমাদের স্বাস্থ্যসেবা সমস্যার সমাধান না করে শাটডাউনের দিকে ঠেলে দিচ্ছে।”
যুক্তরাষ্ট্রে ১৯৮০ সালের পর থেকে সরকারী কার্যক্রম অন্তত ১৫বার বন্ধ হয়েছে। এর মধ্যে সবচেয়ে দীর্ঘ শাটডাউন ছিল ২০১৮–২০১৯ সালে যা ৩৪ দিন স্থায়ী হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ