• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:

হিলি স্থলবন্দর দিয়ে নতুন শুল্কে পেঁয়াজ আমদানি শুরু

রিপোর্টারের নাম / ৫৭৮ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

সার্ভার জটিলতা কাটিয়ে দুই দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে নতুন শুল্কায়নে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ভারতীয় ৪টি ট্রাকে ১২৩ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশ করে।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, ভারতে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় ১৩ সেপ্টেম্বর রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক থেকে ২০ শতাংশ এবং রপ্তানিমূল্য টনপ্রতি ৫৫০ মার্কিন ডলার থেকে ১৪৫ ডলার কমিয়ে ৪০৫ ডলার নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু ভারতের কাস্টমস সার্ভারে সেটি সংযুক্ত না হওয়ায় শনিবার ও রবিবার এই দুই দিন পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। আজ সেই জটিলতা কাটিয়ে বন্দর দিয়ে আমদানি শুরু হয়েছে। সেই সঙ্গে বাড়বে আমদানি, কমবে দামও।

এর আগে গত বছরের ৮ ডিসেম্বর থেকে ৩১ মার্চ পর্যন্ত অভ্যন্তরীণ সংকটের অজুহাতে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। এরপর মার্চ মাসে অনির্দিষ্টকালের জন্য দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞা দেয় তারা। এতে দেশে পেঁয়াজের সংকট দেখা দেওয়ায় দফায় দফায় দাম বাড়তে থাকে। এরপর প্রায় ৫ মাস পর ৪ মে ন্যূনতম ৫৫০ মার্কিন ডলার রপ্তানি মূল্য এবং ৪০ শতাংশ হারে শুল্ক নির্ধারণ করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ভারত সরকার।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম শহিদ জানান, নতুন নিয়ম সার্ভারে সংযুক্ত হওয়ায় ১০-১৫ টাকা আমদানি খরচ কমবে।

হিলি স্থলবন্দর সূত্রে জানা যায়, এসব পেঁয়াজ আমদানি করছে মেসার্স শওকত ট্রেডার্স, মেসার্স সুমাইয়া এন্টারপ্রাইজ ও মেসার্স বি কে ট্রেডার্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১