• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]

সাবেক সংসদ সদস্য তহুরা আলী মারা গেছেন

রিপোর্টারের নাম / ১১৭ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য বেগম তহুরা আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তহুরা আলী। মৃত্যুকালে তাত বয়স হয়েছিল ৭২ বছর। তিনি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মা।

তহুরা আলীর স্বামী মোহাম্মদ আলী। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টামণ্ডলীর সদস্য।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তহুরা আলী প্রথম দফায় সংসদ সদস্য (জামালপুর, শেরপুর) হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বিতীয় দফায় ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি সংসদ সদস্য (ফেনী) ছিলেন।

তহুরা আলীর জন্ম ফেনীতে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর করেন। তিনি হাবীবুল্লাহ বাহার কলেজে শিক্ষকতাও করেছেন। সিটিজেন মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান ছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০