নগর কৃষি ফাউন্ডেশন ও প্রশিকার যৌথ আয়োজনে পালিত হলো কৃষক দিবস ও নবান্ন উৎস-২০২৫
রিপোর্টারের নাম
/ ১১০
জন দেখেছে
আপডেট :
মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
শেয়ার
১৬ নভেম্বর ছিল বাংলা পহেলা অগ্রহায়ণ। নবান্ন উৎসব গ্রামীণ জীবনের পালিত উৎসব। নগর কৃষি ফাউন্ডেশন গতবছর থেকে এইদিনটিকে কৃষক দিবস হিসাবে পালন করার উদ্দেশ্য দাবি জানাচ্ছে।
হায়দার ভাইসহ এই গ্রুপের সদস্যরা উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে নগর কৃষকদের জন্য। প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র বেশ আগে থেকেই নগর কৃষির সাথে জড়িত। অনেক মূল্যবান কাজ করছে নেদারল্যান্ডের আনুকুল্যে। চারটা সিটি করপোরেশনের নাগর কৃষি মানে ছাদ বাগান বারান্দা বাগান আশেপাশের খালি জায়গায় মানুষের সবজি চাষে স্বাস্থ্যকর খাদ্য সুরক্ষার কাজ করে যাচ্ছে।
এবার নগর কৃষি ফাউন্ডেশন ও প্রশিকা যৌথ আয়োজনে কৃষক দিবস ও নবান্ন উৎসব পালন করলো প্রশিকার HRDC কৌট্টায়। সকাল আটটায় মিরপুর থেকে যাত্রা শুরু করার পরই ফেসবুকে বুঝতে পারছি জমজমাট আয়োজন হচ্ছে। প্রতিটি সদস্যকে উত্তরীয় পরিয়ে বরণ করা হলো। মাঠের মঞ্চ চারদিক গ্রামীণ আবহে রঙিন কাগজ কাটা ফুল পাখিতে সেজেছে।
আটটা গাছের সম্মিলিত বাঁধনো গোড়ায় মঞ্চ, প্রকৃতিকে সাথে নিয়ে আয়োজন। নগর কৃষি ফাউন্ডেশনের মোয়া মুড়কি নিমকি কলা আর প্রশিকা থেকে চিতই পিঠা ধনে পাতা সরষে ভর্তায় প্রাতরাশের থালা গরম চা শেষ হতেই অনুষ্ঠানের উদ্বোধন করা হয় গানে কথায়। তারপর প্রশিকার গ্রুপ সদস্য মূলত কৃষক, যাদের জন্য আজকের এই আয়োজন তাদের সম্মান জানানো হয় সাদা শালে, তারাও কৃতজ্ঞতা জানায় নগর কৃষি ফাউন্ডেশন ও প্রশিকাকে।
তাদের জীবনে এই দিনটি অনন্য প্রাপ্তি। যারা নিরবে নিভৃতে দেশের খাদ্য যোগান দিয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তাদেরকে সমাজ দূরে সরিয়ে রাাখে কামলা বলে অথচ আজ তাদের সম্মানিত করা হচ্ছে।
বিএডিসি কতৃপক্ষের পক্ষ থেকে ব্যাগ বীজ সার প্রদানের সাথে টাকাসহ একটি খাম প্রদান করা হয় সম্মানে। দুপুরের খাবারের আয়োজন ছিল পাঁচ পদের ভর্তা ডাল সবজি মুরগির মাংস সাদা ভাত। প্রশিকা প্রাঙ্গণে লাগানো হয় ৬টি প্রায় বিলুপ্ত জাত ও বিদেশি জাতের গাছ।
বিকেলে সাংস্কৃতিক আয়োজের মাঝে গরম চা আর নগর কৃষকের ছাদ বাগানের পাকা কলা। সূর্য ডুববে ডুববে সময়ে নতুন সূর্যের আহবানে আয়োজন শেষ করেন নগর কৃষি ফাউন্ডেশনের ইন্জিনিয়ার গোলাম হায়দার আগামীতে আরো বর্ণাঢ্য আয়োজন হবে এই স্বপ্ন নিয়ে কৃষক বাড়ি ফেরে।