• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:

ভার্চুয়াল প্রেমের পদ্য || রেজাউদ্দিন স্টালিন

রিপোর্টারের নাম / ৭৯ জন দেখেছে
আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

আজকে আমার সময় ছিলো
একটু যদি আসতে,
দেখতে কেমন দক্ষ আমি
তোমায় ভালোবাসতে।

এখন জানি কেমন করে
পড়তে হবে নামতা,
বলতে হবে সপ্রতিভ
হাসির কত দাম’তা।

বাদশা নই তবুও জানি
কোষাগারের মর্ম,
মনের সাথেই মোহরানা
পরিশোধের ধর্ম।

কফি এবং জুসের পাশে
মানায় কেমন খাদ্য,
বাজবে কি’না রবীন্দ্রনাথ
লাতিন কোনো বাদ্য?

ছেঁদো কথায় মস্ত ফাঁকি
ওসবে নেই বান্দা,
কিংবা ছলে চুমু খাওয়ার
মোটেও নেই ধান্দা।

তোমার প্রতি নিবেদিত
দু’এক লাইন পদ্য,
পড়তে পারি কথার ছলে
লিখেছিলাম সদ্য।

চেনোতো সব হাফিজ রুমি
সাদি এবং নজরুল,
ভার্চুয়ালি এনে দিতো
প্রিয়তমার নাক ফুল।

কিন্তু আমি সজাগ আছি-
অনলাইনে পণ্য,
পছন্দ তাই কিনছো দ্রুত
ধন্য তুমি ধন্য।

আজ বিকেলে সময় ছিলো
একটু যদি আসতে,
দেখতে কেমন ব্যাকুল আমি
তোমায় ভালোবাসতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১