• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]

মা || নুর মোহাম্মদ

রিপোর্টারের নাম / ১৪২ জন দেখেছে
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

মা’কে মোর মনে পড়ে মা’গো তুমি কই,
একা থাকা বড় কষ্ট কত একা রই!
সোনা মনি যাদু মনি মিষ্টি মাখা ডাক,
ডাকো নাতো সবে বলে চুপ করে থাক।
আমি যদি পাখি হয়ে উড়ে যাই মেঘে,
বলো বলো মা’গো তুমি দেখা কভু দিবে।
মেঘে মেঘে কত খেলা রোজ দেখি চেয়ে,
দাদা বলে মেঘে নাকি আছ তুমি ছেঁয়ে।
বাবা বকে দাদা বকে শুধু বকা শুনি,
তুমি নিয়ে যাবে ভেবে কত দিন গুনি!
মা’গো তুমি কেন এতো কষ্ট দাও মোরে,
যদি দাও কষ্ট আর যাব কিন্তু মরে।
মা’কে ছাড়া অন্ধ আমি মা’কে ছাড়া মরি,
মা’র জন্য সারা বেলা কেঁদে ঘরে ফিরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০