• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:

নিঃসঙ্গতার সঙ্গ || নূর কামরুন নাহার

রিপোর্টারের নাম / ১১৬ জন দেখেছে
আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

সারাদিন আমি একা, নিঃসঙ্গ।
জনস্রোতের ভেতর আমি একা ।
প্রতিদিনের রুটিন জীবনে আমি একা ।
অফিসে কাজের টেবিলে আমি একা, নিঃসঙ্গ।
উৎসবের কলরবে আমি একা।
জানালায় দাঁড়ানো সোনালী সকালে আমি একা।
খা খা নির্জন দুপুরে আমি একা,
বিকেলে উদ্যানে আমি একা।
সন্ধ্যার চায়ের কাপে আমি একা, নিঃসঙ্গ।
দিনশেষে রাত্রিতে আমি একা।
মধ্যরাতে নিজের মুখোমুখি বসে থাকা আমি একা ।
কবিতার নির্জন সর্মপনেও আমি একা ।
তুমি যখন আমাকে ঢেকে নাও ভালোবাসায় চাদরে
তখনও আমি একা, নিঃসঙ্গ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১