• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:

ভারতে আসা ইরানি জাহাজকে ডুবিয়ে দিয়ে যুক্তরাষ্ট্র মুদীকে কী বার্তা দিলো

রিপোর্টারের নাম / ৮৭ জন দেখেছে
আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬

ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’র সলিল সমাধি ঘিরে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে পারদ চড়তে শুরু করেছে। প্রতিবেশী শ্রীলঙ্কার উপকূলে মার্কিন টর্পেডোর আঘাতে জাহাজটি ডুবে যাওয়ার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার এক্স (সাবেক টুইটার) বার্তায় রাহুল অভিযোগ করেছেন, আন্তর্জাতিক এই অস্থির সময়ে ভারত তার ‘কৌশলগত স্বায়ত্তশাসন’ বিসর্জন দিয়েছে।

বাড়ির আঙিনায় যুদ্ধ’ রাহুল গান্ধী তার পোস্টে সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত এখন ভারতের অত্যন্ত কাছে পৌঁছে গেছে। তিনি বলেন, ‘বিশ্ব আজ এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে। ভারতের তেলের আমদানির ৪০ শতাংশই আসে হরমুজ প্রণালী দিয়ে। এলপিজি এবং এলএনজি-র ক্ষেত্রে পরিস্থিতি আরও আশঙ্কাজনক।’ রাহুল আরও যোগ করেন, ‘আমাদের বাড়ির পেছনের আঙিনায় একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হলো, অথচ প্রধানমন্ত্রী এখনও নীরব। এই কঠিন সময়ে দেশের হাল ধরার জন্য একজন শক্তিশালী নেতার প্রয়োজন ছিল, কিন্তু বর্তমানে আমাদের এক আপসকামী প্রধানমন্ত্রী রয়েছেন।’ কংগ্রেসের তোপ ও সরকারের অবস্থান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং বর্ষীয়ান নেতা জয়রাম রমেশও এই ঘটনায় সরব হয়েছেন। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, ডুবে যাওয়া জাহাজটি সম্প্রতি ভারতে আয়োজিত ‘মিলান ২০২৬’ নৌ-মহড়ায় অংশ নিয়েছিল। এটি ভারতের ‘অতিথি’ হিসেবে এসেছিল। বিনা উসকানিতে আন্তর্জাতিক জলসীমায় এই হামলা এবং ভারতের কোনো প্রতিক্রিয়া না জানানোকে ‘ভীতু ও কাপুরুষোচিত’ বলে অ্যাখ্যা দিয়েছেন খাড়গে।
সৃষ্টি করেছে। সূত্র : টিওআই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১