• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:

কতদিন বাড়ি ফেরা হয়না আমার || নুর মোহাম্মদ নুর

রিপোর্টারের নাম / ১২৭ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

কতদিন বাড়ি ফেরা হয়না আমার
বাড়ি ফেরা বলতে ঝারকাটা নদীর স্মৃতি
বুকের ভেতরে বেদনার নীল রঙ
আমার মা; জেগে থাকে সারাক্ষন
জরাজীর্ণতায় শীর্ণকায় নুয়ে পড়তে পড়তে
ক্রমশ: এগিয়ে যাচ্ছে হিম মৃত্যুর গুহায়
খুক্কুক্ কাশি আর আধ আধ
কান্না চোখের দৃষ্টি মেলে
মা আমার নাম ধ’রে ডাকে,
খোকা এলি নাকি?

কতদিন বাড়ি ফেরা হয়না আমার
বাড়ি ফেরা বলতে আমার গাঁয়ের মেঠোপথ,
শিশিরে ভিজে থাকা নরম ঘাসের ছোয়া,
চাষের ভূঁয়ে শুয়ে থাকা হলুদ ফুল,
সারি সারি গাছ, বাঁশঝাড়,
ভূতুড়ে ছায়া বনফুলের গন্ধ।

কতদিন বাড়ি ফেরা হয়না আমার
বাড়ি ফেরা বলতে আঁকাবাঁকা নদীর কূল
শৈশব কৈশোর যৌবন কাটিয়ে
কত দূর দিগন্ত ভেসেভেসে
অবশেষে এসেছি এখানে
প্রাচীর ঘেরা শহরের কোণে
কত বিরহের স্মৃতি নিয়ে হেঁটে চলি
রোজ পিচঢালা পথে ;
যে পথ নহে মসৃন!

কতদিন বাড়ি ফেরা হয়না আমার
কত ঋনের সঞ্চিত গাঁয়ের মাঠ,
পথ ঘাট, নদী, আকাশে অগণিত তারা
কালের প্রবাহে জেগে আছে আজও

কতদিন বাড়ি ফেরা হয়না আমার
চরাচর মাঠ, ফসলের আদিগন্ত জমি,
ধানক্ষেত, সবুজের সমারোহ,
ছুটে চলা নদী, চাঁদের আলো
হু হু করে কেঁদে ওঠে মন
কতদিন দেখিনা-আমার শৈশব,
কৈশোর,যৌবনের খেলার সাথীগুলোকে!
খেলার মাঠ, স্কুল, কলেজ,
হাট বাজার, পথঘাট, নদীর পাড়
পুবালি বাতাস গায়ে শান্ত নদীর ধার
দেখা হয়না আর। দেখা হয়না
আপন মানুষগুলোর মুখ;
একে একে স্মৃতিরস্তম্ভ হারাবার পথে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১