• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:

আমাদের জীবনে অনেককিছুর অভাব রয়েছে, অভাব নেই অসুখ, অশান্তির || অভিনেতা আফজাল হোসেন

রিপোর্টারের নাম / ১০৮ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

আমাদের জীবনে অনেককিছুর অভাব রয়েছে, অভাব নেই অসুখ, অশান্তির। সবাই চায় জীবন সুখের হোক, শান্তির হোক। সে চাওয়া অনেকের পুরণ হয়, অনেকের হয় না।

অনেক মানুষ কতটা ভালো আছে অনুভব করতে পারে না।“সুখে থাকলে ভূতে কিলায়” রোগটা তো আছেই। এ রোগ যাদের থাকে তারা নিত‍্যই “খাল কেটে কুমির আনা” র মতো না বুঝে জীবনে অশান্তি ডেকে আনে।

সুখ বা শান্তি নিজের মনের মধ‍্যে থাকে। আমরা অনেকেই মন ফেলে এদিক সেদিক খুঁজি। খুঁজে খুঁজে ক্লান্ত, হতাশ এবং বিরক্ত হই।

ঠিকানা না জেনে, উচিৎ অনুচিত না বুঝে সুখ শান্তি খোঁজাখুঁজি করা মানুষেরা ফোঁস ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে। কখনো কখনো এরা সৃষ্টিকর্তাকে দোষারোপও করে। বলে, দয়া করে তুমি আমাকে সৃষ্টি করেছো কিন্তু একজনমে দুদন্ড সুখে থাকতে দিলে না।

যারা এরকম, তারা ভেবেই দেখে না, কতদিক দিয়ে কতভাবে সৃষ্টিকর্তা মানুষকে ভালো রেখেছেন। যে টুকু আশা করে পাওয়া যায়নি তার জন‍্যেই যত হতাশা, যত দুঃখ, হা হুতাশ। ঐ না পাওয়া টুকুর জন‍্যেই আল্লাহর দিকেও অভিযোগের তীর ছুঁড়তে দ্বিধা করে না মানুষ।

একজন মানুষ সুস্থ, চলতে বলতে পারে। ক্ষুধা পায়, দু মুঠো খেতে পারে। তার চোখে সময়মত ঘুম নামে। চাওয়া মাত্র রাতে ঘুমাতে পারে। এসবকে অনেকেই সৌভাগ‍্য বলে বিবেচনা করে না।

যার অঢেল অর্থ আছে, খরচ করতে পারে ইচ্ছামত- সে মানুষটা কি ঘরে সুখ কিনে রাখতে পারে! পারে না। টাকার অনেক জোর আছে কিন্তু মালিককে সব জোগাড় করে দিতে পারার সাধ‍্য টাকার নেই। মালিকের ছোট্ট একটা সমস‍্যা- রাতের পর রাত ঘুমাতে পারে না। আরামের ঘরে আছে আরামের বিছানা। আরাম, প্রচুর ধনদৌলত কোনটাই মানুষটার চোখে ঘুম এনে দিতে পারে না।

ধরা যাক আরেকজন মানুষের জীবনে কোনকিছুরই অভাব নেই কিন্তু লোকটার খাদ‍্যে অরুচি বা খেয়ে হজম করতে না পারা রোগ আছে। এই রোগ, সংকট যে জীবনে আছে, সে মানুষ কিচ্ছু না থাকা মানুষকে শান্তিতে নুন ভাত খেতে দেখলে দীর্ঘশ্বাস ফেলে।

আমরা পেয়ে সুখী নই। যা যা পেয়ে ভোগ করে চলেছি, আছে বলে মর্ম বুঝতে পারি না। যা নেই, খুব করে সেটাই চাই। নেই কেনো প্রশ্ন করে দুঃখিত হই, চেয়ে চেয়ে অসুখী অশান্তিতে থাকি।

ভাবতে পারে বলে মানুষ অসীম। দুনিয়াবাসের জন্য মানুষকে দেয়া হয়েছে শ্রেষ্ঠ গুনসমূহ। মানুষ খুশি নয়, কৃতজ্ঞও নয়।

জগতে নিজের অসীমতা, শ্রেষ্ঠত্ব খুব কম মানুষই অনুভব করতে পারে। পৃথিবীতে জন্ম নিতে পারাই সবচেয়ে বড়ো সৌভাগ্য, এই প্রথম ও প্রধান সত‍্যটি সবাই অনুভব করতে পারলে অশান্তি অসুখ আমাদের জীবন ময়দানে এতটা দাঁপিয়ে বেড়াতে পারতো না।

জীবনে যা আছে, সবই সুখের। যা নেই, তা জীবন ও বেঁচে থাকার চেয়ে বড়ো নয়।

ঈদ মোবারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১