• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
  • [কনভাটার]

সর্বনাম নয় || হাসিদা মুন

রিপোর্টারের নাম / ১২৫ জন দেখেছে
আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২৬

সর্বনাম -অব্যয় নয়
উড়েছিল গাঙচিল
উড়েছিল সাথে কিছুটা বিস্ময়
দৃশ্যর পিছন দিকটায়
নিজ করে’ই করতালির শব্দে প্রতিধ্বনি
নিজস্ব বাহুতে আবদ্ধ নিজেই
নিজস্ব দৃশ্যতে দৃশ্যপট তৈরি
সামনে সমুদ্র বৈরী…

এপারে দাঁড়ালে সামনে সমুদ্র,
ওপারে কি…?

শুধু ঢেঊয়ের উচ্ছ্বাসে উচ্চমূল্যে কেনা সময়
আরো উচ্চমূল্যে দিতে চাই পুনরায়
বর্ধিষ্ণু সমূহ ভাবনায়
পুনরাবৃত্তির আবির্ভাবে কেবল পুনরাবৃত্তি
পেতে চাওয়ার অদম্য সংস্কার- চমৎকার…

বিশেষণ – সর্বনাম ও অব্যয়
না এসব কোনো কথা নয়

আলৌকিকতাকে ভেঙ্গে চুরমার করে
বেঁচে থাকারা চূড়ান্ত খুঁজে পেতে চায়
দেহমন্ডলের মধ্যে থেকেই মন উড়ে যায়
উঁচুতে ঘুরে ঘুরে দেখতে চায় পৃথিবীকে

কতটা যাপিত সময় হলেই কাটে – সম্পূর্ণ জীবনকাল ?

ধাবমান স্রোত প্রহরের পায়ে পায়ে বাঁধা
উজানের সাথে ভাঁটিতেও ভরে থাকা
আকণ্ঠ তৃষ্ণায় পিপাসিত আত্মা
বেঁচে থাকার উসকানিতে উজ্জ্বল আলোর প্রভায়
জীবনে জলন্ত প্রাণ মদিরায় ছলকানি খোঁজে..

যে জলন্ত প্রাণকে ছোঁয় – সে ই পুড়ে যায় …


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০