• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:

হরমুজ প্রণালি খুলে দিতে ট্রাম্পের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

রিপোর্টারের নাম / ১৩৬ জন দেখেছে
আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২৬

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে কাজ না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন তিনি।।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওযা এক পোষ্টে এই হুঁশিয়ারি করেন মার্কিন প্রেসিডেন্ট।

নিজের অ্যাকাউন্টে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইরান যদি এই মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সম্পূর্ণভাবে, কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালি খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে এবং সেগুলো ধ্বংস করে দেবে। ’ ইরানের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রে হামলা দিয়ে এই ধ্বংসযজ্ঞ চলবে বলেও উল্লেখ করেন তিনি।

বিশ্বের ২৫ শতাংশ জ্বালানি তেল এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

ইসরায়েল-যুক্তরাষ্ট্র পারস্য দেশ ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ শীল্ষ নেতাদের হত্যা করে। ইতিমধ্যে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা ও জ্বালানি কেন্দ্র ধ্বংস করেছে।

এই হামলার জবাবে ইরান পাল্টা হামলা চালায় ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করে।
সূত্র: আলজাজিরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১