• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
  • [কনভাটার]

মটকা চায়ের দোকান থেকে একেবারেই আধুনিক আদলে গড়লেন নয়নাভিরাম নকসী রেস্টুরেন্ট

রিপোর্টারের নাম / ৮০ জন দেখেছে
আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২৬

মাআশাআল্লাহ। খুবই ভালো লাগলো আমাদের চরাঞ্চলের বুকে সুন্দর প্রাকৃতিক পরিবেশের উপর একটা ব্যতিক্রমধর্মী রেস্টুরেন্ট দেখে। তাও আবার রেস্টুরেন্টটির মালিক আমাদের গুনারীতলা তথা উত্তর পাড়া মুন্সি বাড়ির নওশের কাকার জামাতা মি: সুজাউদ্দৌলার দীর্ঘদিনের পরিশ্রমের ফসল।

মাদারগঞ্জ উপজেলা এবং উপজেলার সদর হসপিটালের পাশ দিয়ে বয়ে চলা পুরোনো দিনের চতলা বিল। বিলটি তার অতীত ঐতিহ্য হারিয়েছে কবেই।একসময় চতলা বিলটির নামটাও বিকেন্দ্রীকরণ করে রাখা হয় খরকা বিল নামে।

বিশেষ করে চতলা বিল উনবিংশ শতাব্দীতে ভূমিকম্প বা যমুনা নদীর গতিপথ পরিবর্তনের মধ্য দিয়ে সৃষ্টি হয় খরকা বিলের।

কালের বিবর্তন আর রাজনৈতিক নেতাদের করাল গ্রাসে খরকা বিলটিও তার নামকরণ হারাবার পথে। নান্দনিক আদলে সাজানো এই বিলটির নাম দেওয়া হয়েছে হাওয়াই রোড়। তাই এ প্রজন্মের মানুষগুলোর কাছে চতলা কিংবা খরকা বিলের নামের কোন গুরুত্ব নেই তাদের কাছে এখন হাওয়াই রোড় নামটাই সুন্দর এবং ভালোলাগার। হয়েছে নানা কায়দায়।

এখানে এলে দখিনা বাতাসে পরান জুড়িয়ে যায়। পশ্চিমের যমুনার জল ছুয়ে বয়ে আসা ঠান্ডা হাওয়া নিতান্তই মন ভালো করে দেয়। তাই এর নামকরণ করা হয়েছে হাওয়াই রোড় নামে।

এতে করে নতুন প্রজন্মের কাছে বেশ আনন্দ বিনোদনের প্রেক্ষাপট হলেও পুরনো জনদের হৃদয়ে এই নামটি নিয়তই দাগ কেটে যায়।

হাওয়াই রোড় এখন বছরে সবসময়ই লোকে লোকারণ্য থাকে। এখানে চটপটি আর দই ফুচকার সারি সারি দোকান সন্ধের পর নানা রংগের ঝারবাতিতে আলোকিত হয়ে উঠে নানা ব্যঞ্জনায়।

গুনারীতলা গ্রামের সুজাউদ্দৌলা ডাক নাম সুজা মিয়া। বেশদিন ধরেই অন্য দশটি দোকানের মত করে তারও ছোটখাটো একটা চায়ের দোকান নিয়ে যাত্রা শুরু করলেও পর্যটকদের ব্যপক আগমন লক্ষ করে বর্তমানে সে নান্দনিক সৌন্দর্যমন্ডিত ভাসমান রেস্টুরেন্ট তৈরী করে পর্যটকদের মনে ব্যপক সাড়া জাগিয়ে তুলেছে। নাম দিয়েছে নক্সী রেস্টুরেন্ট।

সুজাউদ্দৌলা আমার খুব কাছের আত্মীয়। আমি চাই আমার গ্রামের তথা ইউনিয়নের সকল আনন্দ প্রিয় মানুষগুলো এই রেস্টুরেন্টে যাবেন। মনোমুগ্ধকর পরিবেশে কিছুটা সময় আনন্দে কাটাবেন, কিছু খাবেন। ইনশাআল্লাহ আমিও বাড়ি গেলে নিশ্চয়ই বেড়িয়ে আসবো। সুজাউদ্দৌলার জন্য শুভকামনা রইল। ঈদ মুবারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ