• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
  • [কনভাটার]

জামালপুরে আ.লীগের ১৯ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

রিপোর্টারের নাম / ৪৪ জন দেখেছে
আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

জামালপুরে সাবেক চেয়ারম্যানসহ আ.লীগের ১৯ নেতাকর্মী জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত।

সোমবার (৩০ মার্চ) দুপুরের মাদারগঞ্জ আমলী আদালতের বিচারক রোমানা আক্তার এ নির্দেশ দেন।

জামালপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে গিয়ে সাবেক মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, জেলা আওয়ামী লীগের সদস্য দৌলতুজ্জামান দুলাল হাজী, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন আয়না, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একে এম হযরত আলী হিলারী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান পাক্কি, শহর ছাত্র লীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়াম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, কড়ইচড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম লাজু।

এছাড়াও অন্যান্য কর্মীরা হলেন- ফুল বাদশা, তোফায়েল আহমেদ বাহাদুর, রনি, শাহীনুর, ছলোমিয়া, আব্দুল হামিদ মেম্বার, রুবেল, সালমান, এসডি রুবেল, আবুহক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ