• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:

কবি শাহীন রেজা বাংলা সাহিত্যের প্রতিনিধিত্বশীল একজন রোমান্টিক কবি

রিপোর্টারের নাম / ১০৬ জন দেখেছে
আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

আশির দশকের বিশিষ্ট কবি শাহীন রেজা ১৯৬২ সালের ২৯ মে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার পুখরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আলহাজ আব্দুল হালিম এবং মাতা মরহুমা সাহানারা বেগম।

কবি শাহীন রেজার শৈশব ও কৈশোর কেটেছে তাঁর নিজ এলাকা পিরোজপুরে পৈতৃক নিবাস কাউখালী উপজেলার শির্ষা গ্রামে হলেও তাঁর জন্ম হয়েছিল একই উপজেলার পুখরিয়া গ্রামে।

তাঁর সাহিত্যের হাতেখড়ি হয়েছিল স্কুল জীবনেই, মূলত ছড়া লেখার মাধ্যমে। পরবর্তীতে তিনি কবিতায় মনোনিবেশ করেন এবং ১৯৮২ সালে তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘অগ্নির স্রোতে জল’ প্রকাশিত হয়।

সাহিত্যে অবদানের জন্য তিনি ‘বন্দেআলী মিয়া স্মৃতি পুরস্কার’ ও ‘ক্যামব্রিয়ান কালচারাল একাডেমি এওয়ার্ড’সহ একাধিক পুরস্কার লাভ করেছেন।

কবি শাহীন রেজা আশির দশকের একজন প্রতিনিধিত্বশীল কবি হলেও আধুনিক যুগেও তার লেখা সক্রিয় কবিতার মাধ্যমে ফুটে উঠে তিনি একজন রোমান্টিক কবি। যার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ২৯টি। তাঁর কবিতা আধুনিক জীবন বাস্তবতা ও নস্টালজিয়ার মিশ্রণে রচিত।

তিনি ‘ঘাস ফুল পাখি’ এবং ‘রোদবৃষ্টি’ নামক সাহিত্য পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

পেশাগত জীবনে সাংবাদিকতার সাথে যুক্ত হন এবং তিনি ‘জাতীয়তাবাদী লেখক ফোরাম’-এর সভাপতি নির্বাচিত হন। কবি শাহীন রেজা একজন বহুমুখী প্রতিভাধর কবি। কবি পরিচয়ের পাশাপাশি তিনি চিত্র ও নাটক নির্মাতা হিসেবেও কাজ করেছেন। তিনি সার্ক ইয়ং রাইটার্স ফোরামের সভাপতি এবং ‘কবি এবং কবিতা’ নামক কবিতাবিষয়ক ছোট কাগজের সম্পাদক।

কবিতায় বিশেষ অবদানের জন্য তিনি বন্দেআলী মিয়া স্মৃতি পুরস্কার, সুকান্ত স্মারক সম্মাননা, ঢাকা পোস্ট স্বর্ণপদক, কীর্তনখোলা পদক, সাহিত্য দিগন্ত স্মারক সম্মাননা, এবং ক্যামব্রিয়ান কালচারাল একাডেমি এওয়ার্ড অর্জন করেছেন।

আধুনিক জীবন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে তিনি সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় এবং দেশীয় সাহিত্যকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১