• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
  • [কনভাটার]

জলের কলতান || নুর মোহাম্মদ নুর

রিপোর্টারের নাম / ৩৬ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

যমুনার কোল ঘেঁষে ছুটে চলা নদী
ঝারকাটা যার নাম,
হৃদয়ে সাথে গাথা শত বছরের ইতিহাস,
গুনারীতলা গ্রাম।
একদা নদীটি ছিল কলতানে ভরা
ছিল অজস্র নদীপথে প্রাণের স্পন্দন,
মাছরাঙা পাখিদের ছিল কোলাহল
রোজ হতো যার পানে নৃত্য আবাহন।
আইড়-বোয়াল, চিতল,কাতলে ভরা
ছিল বিস্তীর্ণ নদীটির বুক,
গুনারীতলার মানুষগুলো সিক্ত হত জলে পেতো যার নদীমাতৃক সুখ।
নৌকা চলত রোজ তুলে তার পাল
ঢেউয়ের তালেতে বাজতো অগণিত সুর,
সে সুরের রেশ বহে আজও
আহা! কি তার সুমধুর।
কালের খেলায় আজ শান্ত নদীর পাড়
ঢাকা পড়েছে তার বিস্তীর্ণ বালুর চর ,
জেগে আছে অবারিত ফসলের মাঠ
জেগে আছে কুল ঘেষে অজস্র বাড়িঘর।
সবুজ শ্যামল ভরা গ্রাম গুনারীতলা,
ঐতিহ্যের এক অনবদ্য নিবিড় ঠাঁই,
ঝারকাটা নদীর স্রোতে মিশে যার রুপ
এ রূপের শেষ যেনো নাই।
আবার হয়তো জাগবে নদী নামবে জোয়ার
হয়তো কোন কালে হবে অবারিত বান
নদীর ধারের মানুষগুলো হয়তো
ফের দেখবে জলের কলতান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ