• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]

স্বাক্ষর || মাহফুজা অনন্যা

রিপোর্টারের নাম / ২৬৪ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

আবার জীবনে প্রেম এলে—প্রথমেই মেপে নেবো দূরত্ব

মানচিত্রে নয়, হাড়ের ভেতর জমে থাকা অপেক্ষার দৈর্ঘ্যে।

আবার জীবনে প্রেম এলে- পাশাপাশি হাঁটা দূরত্বে হবে
যেন এক বারান্দা থেকে আরেকটি বারান্দা– একটি বিকেল থেকে আরেকটি বিকেল…।

দূরের শহর আর নয়–
চিঠির ভিতরে বন্দি দীর্ঘশ্বাস আর নয়
নেটওয়ার্কের দয়া-দাক্ষিণ্যে টিকে থাকা সম্পর্ক আর নয়…

এবার প্রেম চাই দৃশ্যমান, স্পর্শযোগ্য
দরজায় টোকা দেওয়ার মতো সহজ–প্রেম যাতে মেঘবৃষ্টির অজুহাত না খোঁজে!

প্রতিবেশী হোক, একই রাস্তায় হোক
একই শহরের বাতাসে হোক—
যেখানে দেখা না হওয়ার কষ্ট– অজুহাত হয়ে না দাঁড়ায় প্রতিদিন।

প্রেমে বড় নিষ্ঠুরতা দূরত্ব—যা ভালোবাসাকে ধীরে ধীরে অস্পৃশ্য করে দেয়!

দিপু, আমার নতুন কোনো প্রেম হলে—
নিকটতার শর্তে স্বাক্ষর নেবো
হৃদয় জানে, অধিক দূরত্বে ধুকে মরে যায়—ভালোবাসা!

29 April, 2026
11:15 pm


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০