মঙ্গলবার, মে ৫, ২০২৬
Homeগণমাধ্যমবদলে যাবার গল্প || ফাহমিদানবী

বদলে যাবার গল্প || ফাহমিদানবী

প্রখ্যাত সংীত শিল্পী

বদলে যাবার গল্পটা একার ।
কেউ কাওকে বদলাতে পারেনা।
যতক্ষন না সে নিজে বদলায়। তোমাকে প্রয়োজন বা অপ্রয়োজনের কারনে মুখ ফিরিয়ে নিতে পারে।
তুমি আশ্চর্য হতে পারো কিন্তু তাকে প্রশ্ন করে লাভ নেই কেন সে বদলে গ‍্যালো?কেউ বদলে নেয় নিজেকে ভালো থাকার জন‍্য, স্বার্থের জন‍্য,জীবন যাপনের উদ্দেশ্যে ।উপলব্ধিতে বদলায় মানুষ হিসেবে মানবিকতার জীবনের তাগিদে । সেও এক বদলে যাওয়ার একার ইচ্ছা। কেও কাওকে বদলাতে পারেনা
যতক্ষন না সে নিজের উদ্দেশ্য সম্পর্কে নিজে কোন সিদ্ধান্তে আসতে পারে । মানুষ শোনে,দেখে তারপর নিজে থেকে বদলায় ।লোভের কারনেও মানুষ বদলায় তাই হতাশ না হয়ে নিজের পথ বদলে নাও। যদি তোমার স্বপ্ন টা সুন্দর হয়, লক্ষ‍্যটা সৎ হয় তোমার কর্মই তোমাকে বদলে দেবে । তাদেরকেই দেখতে দাও যাদের তুমি কখনোই ভালো উদ্দেশ্যে বদলাতে পারোনি।
নিজেকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাও
সে যাওয়ায় যদি কেউ বদলে
তোমার ক্ষতি করতে চায় তার কাছে প্রত‍্যাশা রেখোনা, সরে যাও।
কারন মন্দ মানুষ কোন কারনেই পাশের মানুষের দেখানো ভালো পথে চলতে চায়না যতক্ষন সে নিজে বুঝতে পারে!
তাই তাকে ঠেকে শিখতে দাও ।
ভালো কিছু দেখে যে বদলে নেয় নিজেকে, তার পথ চলা সহজ হয়ে যায়। জীবনকে অর্থবহ করে চল্লে জীবন অতীতের ভুল শুধরে নিতে পারে নিজের জন্যই ।
আজকের দিনটাকে সুন্দর করতে পারে। আর ভবিষ্যৎ কে দেখেছে?
আজের দিনটা সুন্দর করে বাঁচো,
দেখবে বদলে যাওয়া ভালো দিক
সামনের দিনগুলো কে চমৎকৃত করছে। হতাশ হয়োনা ।
দেখবে সামনে ভালো
বদলে যাওয়া দিন
তোমার লক্ষ্যের দিকেই
এগিয়ে যাচ্ছে …
ফাহমিদানবী💐

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here