• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]

জামালপুর সীমান্তে ব্যপক উত্তেজনা, দুই দেশের নাগরিকদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ

নুর এমডি চৌধুরী, সম্পাদক, বার্তা বাংলাদেশ ২৪.কম / ১৬০ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

জামালপুর সীমান্তে উত্তেজনা, দুই দেশের নাগরিকদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ বিষয়টি সম্পতি বাংলাদেশকে ভাবিয়ে তুলেছে।

বুধবার বিকেলে উপজেলার রামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছে এ ঘটনাটি ঘটে।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সীমান্তে এক বৃদ্ধকে বিএসএফের ঠেলে দেওয়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে দুই দেশের নাগরিকদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

বুধবার বিকালে উপজেলার রামপুর সীমান্তের ১০৮২ পিলারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালের দিকে এক বৃদ্ধকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয়রা বাঁধা প্রদান সেই ব্যক্তিকে শূন্যরেখায় ফেলে রেখে যায় বিএসএফ।

পরে বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো তাৎক্ষণিক কোন সমাধান আসেনি। এ নিয়ে দিনভর উত্তেজনার মধ্যে বিকাল ৫টার দিকে কাঁটাতারের দুই প্রান্তে দুই দেশের নাগরিকরা একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে।

স্থানীয় বাসিন্দা আসিফ মিয়া বলেন, “আমাদের দেখে ভারতীয়রা ঢিল ছুড়লে আমরাও পাল্টা ঢিল ছুড়ি। তারা আমাদের ধাওয়া দেওয়ার চেষ্টা করলে আমরা তাদের ধাওয়া দেই। পরে তারা পালিয়ে যায়।”

ইব্রাহিম নামে এক কলেজ শিক্ষার্থী বলেন, “ওরা চেন্নাইয়ের লোক আমাদের দেশে পাঠানোর চেষ্টা করছে। এটা কোনোভাবেই হতে দেব না। আমরা বিজিবির সঙ্গেই আছি।”

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “দেশের প্রত্যেকটি নাগরিককে সীমান্তের শূন্যরেখা অতিক্রম না করার জন্য অনুরোধ করছি। দুই দেশের নাগরিকদের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের বিজিবিকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০