• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
  • [কনভাটার]

জামালপুর মাদারগঞ্জে টিসিবির ৮০ বস্তা চাল-ডাল জব্দ, আটক ৩

রিপোর্টারের নাম / ১২৬ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

জামালপুরের মাদারগঞ্জে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবির) ৮০ বস্তা চাল ও ডাল জব্দ করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে চাল-ডালসহ ৩ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

আটককৃতরা হলেন- পৌর এলাকার চরবউলা এলাকার রমজান আলী (৫২), তেঘরিয়া উত্তরপাড়া এলাকার জেসমিন (৪০) ও একই এলাকার ফারজানা (২০)।

মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান বলেন, শনিবার সন্ধ্যায় টিসিবির চাল-ডাল পাচারের জন্য একটি ঘরের মধ্যে সরকারি বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় ভরা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিসিবির এই ৮০ বস্তা চাল ও ডাল জব্দ করি আমরা।

এসময় ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়। এঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ