• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]

জয়সোয়াল-রাহুলকে হারিয়ে চাপে ভারত

রিপোর্টারের নাম / ২৬০ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

সিরিজের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে আজ মাঠে নেমে সুবিধাজনক অবস্থায় আছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল রোহিত শর্মার দল। ৩৪ রানে ৩ উইকেট হারানোর পর যশ্বসী জয়সোয়ালকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেছিলেন রিশব পন্ত। দুজন মিলে ৫৪ রানের জুটি গড়ে মধ্যাহবিরতির আগে দলই সংগ্রহ করেছিলেন ৮৮। তবে বিরতির পর দ্বিতীয় সেশনের শুরুতেই ফিরেছেন পন্ত, এরপর ফিফটি করে আউট হন জয়সোয়াল, ইনিংস বড় করতে পারেননি লোকেশ রাহুলও।

মধ্যাহ্নবিরতির পর প্রথম ওভারেই বোলিংয়ে আসেন হাসান মাহমুদ। তার করা সেই ওভারে কোনো রান নেননি যশ্বসী জয়সোয়াল। এরপরের ওভারটি করেন নাহিদ রানা, তারপর আবার বোলিংয়ে হাসান, সেই ওভারের দ্বিতীয় বলে দারুণ এক বাউন্ডারি জাকান রিশব পন্ত। এরপরের বলেই আউট হন ভারতীয় এই ব্যাটার। ব্যাটের কানায় ছুঁয়ে বল চলে যায় উইকেটকিপার লিটন দাসের হাতে, সাজঘরের পথ ধরতে হয় পন্তকে।

পন্ত ব্যাট করতে নেমেছিলেন আজ দিনের শুরুতেই। রোহিত শর্মার পর শুবমান গিল এবং বিরাট কোহলি দ্রুতই আউট হলে ভারতের রান যখন ৩৪ তখন জয়সোয়ালের সঙ্গী হন পন্ত। তরুণ ওপেনারকে সঙ্গে নিয়ে মধ্যাহ্নবিরতির আগেই তিনি গড়েছিলেন ৫৪ রানের জুটি, এ দুজনের জুটিতেই আর কোনো উইকেট না হারিয়ে ৮৮ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় ভারত। তবে বিরতি থেকে ফেরার পর আর ইনিংস বড় করতে পারেননি পন্ত।

পন্ত ফেরার পর ক্রিজে জয়সোয়ালের সঙ্গী হন রাহুল। ওপেনিংয়ে নামা তরুণ জয়সোয়াল আজ শুরু থেকেই টাইগার বোলারদের দেখেশুনেই খেলেছেন। দ্বিতীয় সেশনেই নিজের ফিফটি পূরণ করেন তিনি, রাহুলের সঙ্গে গড়েন ৪৮ রানের জুটি। তবে ৪২তম ওভারে নাহিদ রানার বলে স্লিপে সাদমান ইসলামের মুঠোবন্দী হয়ে সাজঘরে ফিরেন তিনি।

এদিকে জয়সোয়াল ফেরার পর রাহুলও আর ইনিংস বড় করতে পারেননি। পরের ওভারেই তিনি আউট হন মেহেদী মিরাজের বলে জাকির হাসানের মুঠোবন্দী হয়ে। সাজঘরে ফেরার আগে তিনি করেছেন ৫২ বলে ১৬ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২১৭ রান।

এর আগে টসে জিতে টাইগারদের অধিনায়ক নাজমুল শান্ত বোলিং নেয়ার পর চেন্নাইয়ের লাল মাটির উইকেটে আজ শুরু থেকেই সুইং-বাউন্স পাচ্ছিলেন টাইগার বোলাররা। তাসকিন আহমেদদেরও তাই দেখেশুনেই খেলছিলেন দুই ভারতীয় ওপেনার। ইনিংসের চতুর্থ ওভারে হাসান মাহমুদের বলে একটি বাউন্ডারি হাঁকান রোহিত। পরের ওভারে বাউন্ডারির দেখা পান জয়সোয়ালও। এরপরের ওভারে আবার বোলিংয়ে আসেন হাসান।

হাসানের করা ষষ্ঠ ওভারের প্রথম বলেই স্লিপে ক্যাচ দিয়ে নাজমুল শান্তর মুঠোবন্দী হয়ে আউট হন রোহিত। এরপর ক্রিজে জয়সোলায়ের সঙ্গী হন গিল। তবে ভারতীয় এই ব্যাটারকেও থিতু হতে দেননি হাসান।

অষ্টম ওভারে ফের হাসান বোলিংয়ে আসলে তৃতীয় বলে আউট হন গিল। লিটন দাসের গ্লাভসবন্দী হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। রোহিত-গিল ফেরার পর চার নম্বরে ব্যাটিংয়ে আসেন কোহলি। তবে তিনিও আজ জয়সোয়ালকে সঙ্গ দিতে ব্যর্থ হয়েছেন। দশম ওভারে হাসানের তৃতীয় শিকার হয়ে সাজঘরে ফিরেন তিনি।


আপনার মতামত লিখুন :

One response to “জয়সোয়াল-রাহুলকে হারিয়ে চাপে ভারত”

  1. Chowdhury shipu says:

    বাংলার ছেলেরা রাজনীতির যাতাকলে পিস্ট না হলে এরা অনেক দূর যাওয়ার ক্ষমতা রাখে। আমি আশা করবো তারা জাতীয় সম্পদ তাদেরকে দেখভাল করা সরকারের নৈতিক দায়িত্ব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ