• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]

একটা ধারা || ফাহমিদানবী

রিপোর্টারের নাম / ১০৬ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

একটা ধারায় রয়ে যাবার প্রবণতা
আসলে জোর করে নয় বরং
প্রচন্ড ইচ্ছার কারণে হয়।
বহু কিছু বদলে নতুন কিছু
আসে যায় কিন্তু কিছু ধারা
বদলানো যায়না অন্তর থেকেই ।
সেটারও কারন আছে।
যে ধারায় আবেগের দৃঢ়তা,বিশ্বাস,
নিরেট ভালোবাসা এবং
কর্মের সৌন্দর্য থাকে
তা কেউ কেউ ছাপিয়ে আর কিছু চায়না।
সেটাই আদর্শ । এবং সে আদর্শ
এক রকম হারিয়ে নতুন করে
খুঁজে ফেরার মতো ।
এক ধারা সব সময় উদাহরণ স্বরূপ ।
চাইলেই ভাঙা যাবেনা।
হোক তা অচল সময়ের কাছে।
তবু তা সুন্দর।
হয়তো পথটা কঠিন তবু
তাকেই লালন করে
যেতে হয় আজীবন।

শিল্পীর জীবন,
যেভাবে শ্রোতাকে বন্দী করে
তার কর্মের ধরনে, শ্রোতা দর্শক
সেভাবেই অভ‍্যস্ত, তাকে নতুন করে
চেনাতে হয়না আর।
তারপর সেভাবেই বন্দী থাকে
শ্রোতার মনে …🌷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ