মাদারগঞ্জ গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকার বাসিন্দা জহুরুল ইসলাম নামের এক অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত ২০ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার মাথাভাঙা মোড় সড়কের পাশের একটি ডোবা ক্ষেত থেকে তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
নিহত জহুরুল ইসলাম গুনারীতলার বাসিন্দা হলেও পৌরসভার জোনাইল মৃধাবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার ঘুঘুমারী এলাকা থেকে যাত্রী নিয়ে অটো চালিয়ে বালিজুড়ী বাজারে আসার পথে আমলীতলা নামকস্থানে অটো রেখে নিখোঁজ হয় চালক।
অটোরিকশায় মরিচের গুড়া দেখতে পায় লোকজন। পরে খবর দিলে অটো উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় দুদিন পূর্বে আমলীতলা এলাকার রাস্তার পাশ থেকে অটো রিকশা উদ্ধার করে পুলিশ। নিখোঁজ এর ঘটনায় মঙ্গলবার রাতে মাদারগঞ্জ মডেল থানায় অভিযোগ দায়ের করে নিখোঁজ পরিবারের সদস্য।