• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
  • [কনভাটার]

আন্দোলনে নিহত পুলিশের সংখ্যা প্রকাশ

রিপোর্টারের নাম / ১৩০ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

আন্দোলনে নিহত পুলিশের তালিকা প্রকাশ

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় সহিংসতায় নিহত ৪৪ পুলিশ কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর।

পুলিশের সদর দপ্তরের মিডিয়া বিভাগ থেকে এই তালিকা প্রকাশ করা হয়।

পুলিশ সদরদপ্তরের প্রকাশিত তালিকা অনুযায়ী, নিহতদের মধ্যে কনস্টেবল ২১ জন, নায়েক ১ জন, এএসআই ৭ জন, এটিএসআই ১ জন, এসআই ১১ জন এবং পরিদর্শক ৩ জন। এই মোট ৪৪ জন।

সদরদপ্তর জানায়, কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে নিহতদের মধ্যে ২৪ জন পুলিশ সদস্য ৫ আগস্ট, ১৪ জন নিহত হয়েছেন ৪ আগস্ট এবং বাকি সদস্যরা বিভিন্ন সময় নিহত হন।

নিহত পুলিশ সদস্যদের মধ্যে ডিএমপির ১৪ জন, সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৫ জন, নোয়াখালীর সোনাইমুড়ী থানার ২ জন, কুমিল্লার তিতাস থানার ২ জন, চাঁদপুরের কচুয়া থানার ১ জন, সিলেটের বানিয়াচং থানার ১ জন এবং ঢাকা এসবির ১ জন।

নারায়ণগঞ্জ পিবিআইয়ের ১ জন, ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরের ১ জন, কুমিল্লা হাইওয়ে পুলিশের ১ জন, কসবা থানার ১ জন, খুলনা মহানগর পুলিশের ১ জন, গাজীপুর মহানগর পুলিশের ১ জন এবং ঢাকা জেলার ২ জন পুলিশ সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ