• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:

চট্টগ্রামে আদালতের অদূরে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম / ৩৭২ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

চট্টগ্রামে আদালতের অদূরে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ (৩৫) নামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় তিনি খুন হন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আদালতের অদূরে রঙ্গম কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফ (৩৫) সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি)।

তিনি লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য।

তার মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

সকাল সাড়ে ১০টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক কাজী শরিফুল ইসলামের আদালত আনা হয়।

এদিকে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ আদালত। তাকে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের বিক্ষোভ করতে দেখা যায়। অনুসারীদের বিক্ষুব্ধতায় ফলে ভাঙচুর ও সংঘর্ষের ঘটনাও ঘটে। এ সময় ওই হত্যাকাণ্ড ঘটে।

চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, বিক্ষোভকারীরা আইনজীবী সাইফুলকে চেম্বারের নিচ থেকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১