• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
  • [কনভাটার]

ডায়াবেটিস রোগীদের নিরাপদে রোজা রাখার উপায় জানিয়েছে এসিইডিবি

রিপোর্টারের নাম / ১৮১ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশের শতকরা প্রায় ৮০ জন ডায়াবেটিস রোগী রোজা রাখেন। ডায়াবেটিস রোগীদের মধ্যে যারা চিকিৎসকের পরামর্শ ছাড়া রোজা রাখেন, তারা কিছু জটিলতার সম্মুখীন হন। তাই ডায়াবেটিস রোগীদের নিরাপদে রোজা রাখার উপায় জানিয়েছে ক্লিনিক্যাল অ্যান্ডোক্রিনোলজিস্ট ও ডায়াবেটোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসিইডিবি)।

শুক্রবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন এসিইডিবি’র প্রেসিডেন্ট প্রফেসর ডা. মো. ফরিদ উদ্দিন।

তিনি বলেন, ইসলাম ধর্ম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। নিয়ম মেনে সব ধরনের ইবাদত পালন করা যায়। নিয়ম মেনে ডায়াবেটিস রোগীও রোজা রাখতে পারবেন। যাদের সামর্থ্য আছে তাদের ডায়াবেটিস এমন কোনও বাধা নয়। প্রয়োজন পূর্ব প্রস্তুতি। ডায়াবেটিস রোগীদের রমজানের কমপক্ষে ২-৩ মাস আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে প্রস্তুতি নিতে হবে।

ডা. মো. ফরিদ উদ্দিন বলেন, এক পরিসংখ্যানে দেখা গেছে, সারা বিশ্বের প্রায় ৫০ মিলিয়ন ডায়াবেটিস রোগী রোজা পালন করেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া যারা রোজা রাখেন, তারা কিছু জটিলতার সম্মুখীন হন। বিশেষ করে রক্তে সুগারের স্বল্পতা (হাইপোগ্লাইসেমিয়া), রক্তে সুগারের আধিক্য (হাইপারগ্লাইসিমিয়া), ডায়াবেটিস কিটোএসিডোসিস, পানিশূন্যতা বা ডিহাইড্রেশনে ভোগেন।

তিনি আরও বলেন, নিরাপদে ডায়াবেটিস রোগীর রোজা পালনের ব্যাপারে দীর্ঘদিন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অ্যান্ড্রোক্রাইন ডিপার্টমেন্ট জনসাধারণকে সচেতন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। রমজানের আগে এ হাসপাতালের অ্যান্ড্রোক্রাইনোলজিস্টরা সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এসিইডিবি ২০২৩ সালের অক্টোবরে রজব মাসকে ‘ডায়াবেটিস ও রমজান সচেতনতা মাস’ হিসেবে ঘোষণা করেছে।

এসিইডিবি‘র প্রেসিডেন্ট জানান, প্রতি বছরের মতো এবারও রজব মাসের কর্মসূচির মধ্যে রয়েছে— চিকিৎসকদের প্রশিক্ষণ, ডায়াবেটিস রোগীদের প্রশিক্ষণ, মসজিদের খতিবদের সঙ্গে আলোচনা, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জন-সচেতনতা বৃদ্ধি করা এবং সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— এসিইডিবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ. কে. এম আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ডা. মোরশেদ আহমেদ খান, যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মঈনুল ইসলাম, প্রফেসর ডা. মো. আতিকুল ইসলাম।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১