• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]

১৫ বছর পর প্রায় আড়াইশ সাবেক বিডিআর সদস্যের জামিন

রিপোর্টারের নাম / ১২৫ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

বিস্ফোরক আইনের মামলায় প্রায় ২৫০ জন সাবেক বিডিআর সদস্যকে জামিন দিয়েছে আদালত। ১৫ বছর পর তারা প্রথমবারের মতো জামিন পেল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বোরহান উদ্দিন খান বলেন, “যারা আগের মামলায় (হত্যা মামলা) খালাসপ্রাপ্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে হাইকোর্টের পরে আপিল নাই তারা আজকে জামিন পেয়েছেন। এছাড়া ৩০ জন যাদের নাম বিস্ফোরক মামলার চার্জশিটে ছিল তাদেরকে বাদ দিয়ে বাকিদের জামিনের আদেশ দিয়েছে আদালত”।

কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক মো. ইব্রাহিম মিয়া এ আদেশ ঘোষণার সময় বলেন, ” যখন কোথাও ইনজাস্টিস (অবিচার) হয়ে যায় তখন জাস্টিস (ন্যায়বিচার) রিস্টোর (পুনঃস্থাপন) করা ছাড়া অন্য কোন পথ নাই।”

পরে কারা এ জামিন পাবেন সে বিষয় ব্যাখ্যা করে আদেশ দেন। আদেশের পরে এ মামলার চিফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন খান সাংবাদিকদের জানান, “এভাবে জামিনের আদেশটা হয়েছে- যারা আগে খালাসপ্রাপ্ত হয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রায় পরিবর্তন হয়েছে বা কারো বিরুদ্ধে আপিল পেন্ডিং আছে এবং বিস্ফোরক দ্রব্য মামলায় আলাদা ৩০ জনের মত আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামী ছিলেন, তাদের ব্যতিরেকে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামীদের জামিন মঞ্জুর করা হয়েছে”।

অর্থাৎ হত্যা মামলায় যেসব আসামিরা বিচারিক আদালত ও হাইকোর্টে খালাস পেয়েছেন তাদের জামিন দিয়েছে আদালত। বেশ কয়েকটি জামিন আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দিয়েছে আদালত। তবে জামিনপ্রাপ্ত আসামির মোট সংখ্যা কত তা এখনো জানা যায় নি। এ সংখ্যা আনুমানিক ২৫০ জন বলে জানিয়েছেন আসামিপক্ষের একজন আইনজীবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ