• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
চলো চলো ঢাকায় যাই, মাদারগঞ্জে রেলপথ চাইঃ নুর মোহাম্মদ নুর জেনারেল এম.এ.জি.ওসমানী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রাজধানীর পল্লবীর স্কুল ছাত্রী রামিসা হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও ঘাতকের দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁসির দাবীতে জাগো নারী ফাউন্ডেশন দানবীর আর পি সাহাঃ মানবতার দীপশিখা ও সেবার মহাকাব্য || রোকেয়া ইসলাম একটা ধারা || ফাহমিদানবী স্ত্রীর শখ পূরণে কুমির হয়ে গেলেন স্বামী || মোহাম্মদ আব্দুল জলিল একজন মানুষ কেন কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হতে চায় লেখালেখি করে কয় টাকা পাওঃ মাহফুজা অনন্যা বদলে যাবার গল্প || ফাহমিদানবী

জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সারজিস

রিপোর্টারের নাম / ১১৮ জন দেখেছে
আপডেট : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫

দায়িত্ব পালনে ‘প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব হচ্ছে না’ জানিয়ে ছাত্র-জনতার গণ আন্দোলনের সময় হতাহতদের সহায়তায় গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ সাধারণ সম্পাদকের পদ ‘ছেড়ে দিয়েছেন’ সারজিস আলম।

আওয়ামী সরকারের পতন ঘটানো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এ সমন্বয়ক ফেইসবুকে পোস্টে এ ঘোষণা দিয়েছেন।

সেখানে সারজিস বলেছেন, তার পদত্যাগের পর ‘সাধারণ সম্পাদক’ নামের কোনো পদ আর ফাউন্ডেশনে নেই।

এই বিষয়ে জানতে সারজিস আলমকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ কল সেন্টারে কর্মরত সাইদুর রহমান শাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “সারজিস ভাই অনেক দিন ধরেই ফাউন্ডেশনের সাথে নেই। পোস্টে যা লিখেছেন ঠিক আছে।”

কেন ফাউন্ডেশন ছেড়ে দিয়েছেন সেই ব্যাখ্যায় সারজিস কাজের ক্ষেত্রে তার সময়ের স্বল্পতাকে কারণ হিসেবে তুলে ধরেছেন।

তিনি বলেন, “যতদিন পর্যন্ত আমি আমার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি ততদিন আমি দায়িত্ব পালন করেছি। যখন মনে হয়েছে, এখন থেকে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া আমার জন্য সম্ভব হবেনা তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি।”

সারজিস আলম এও বলেন, দায়িত্ব পালনে নিজের সততা ‘অটুট রেখে কাজ করে এসেছি’ আর এই অটুট অবস্থান তৈরি করতে আমাকে দিতে হয়েছে প্রচুর সময়। এখন যেহেতু সামনের দিনগুলোতে আমি প্রচুর সময় ব্যয় করতে পারবোনা আর একারণেই আমি দায়িত্ব থেকে নিজে সরিয়ে নেওয়ার স্বীদ্ধান্ত নিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ