মানুষের জীবনের সবচেয়ে বড় ব্যথা হলো টাকার অভাবে আপনজনকে হারানো। যার হাতে টাকা নেই, তার কণ্ঠস্বরও যেন কারও কানে পৌঁছায় না। দারিদ্র্য শুধু ক্ষুধার যন্ত্রণা নয়, এটি সামাজিক অবহেলারও আরেক নাম। অনেক সময় দেখা যায়, যখন কারও হাতে টাকা থাকে তখন চারপাশে ভিড় জমে যায়—আত্মীয়, বন্ধু, সমাজের মানুষ সবাই তার খোঁজখবর নেয়। অথচ সেই মানুষটিই যখন অর্থহীন হয়ে পড়ে, তখন একে একে সবার মুখোশ খুলে যায়।
টাকা যেন আজকাল সম্পর্কের মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে। রক্তের সম্পর্ক, বন্ধুত্ব কিংবা আত্মীয়তা—সব কিছু টাকার সাথে মাপা হয়। যে মানুষটি একসময় সবার প্রিয় ছিল, সে হঠাৎ করেই বোঝে, টাকা ফুরোলেই ভালোবাসা-স্নেহও ফুরিয়ে যায়। তখন একাকীত্ব তাকে গ্রাস করে, অথচ তার অন্তরে চিৎকার থাকে—“আমি কি শুধু টাকার জন্যই আপন ছিলাম?”
আসলেই এটাই জীবনের নিষ্ঠুর বাস্তবতা। যার টাক কম, তার আপন মানুষও কম। তাই জীবনের শেষ সত্য হলো—টাকা নেই, তো মানুষও নেই; কেবল নিজের ছায়াটুকুই তখন আপন হয়ে থাকে। লেখা- আরিফুল হাসান#জীবন_চক্র