• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
  • [কনভাটার]

তোফায়েল আহমেদ মরেনি, লাইফ সাপোর্টে

রিপোর্টারের নাম / ৬৩ জন দেখেছে
আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।
বিভিন্ন সংবাদমাধ্যম ও অনলাইনে প্লাটফর্মে তার মৃত্যু খবরটি ছড়িয়ে পড়লেও খবরটা সত্য নয়। রোববার (২৮ সেপ্টেম্বর) তোফায়েল আহমেদের পরিবারের এক সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, কয়েক বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করেন তোফায়েল আহমেদ। স্ট্রোকের কারণে তাঁর শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে বলে জানা গেছে। নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন তিনি।
দীর্ঘদিন অসুস্থতায় আজ শয্যাশায়ী তোফায়েল আহমেদ। সম্প্রতি শারীরিক অবস্থার আরও অবনতি হলে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ