
উপস্থিত ছিলেন সত্তর দশকের অন্যতম কবি নাসির আহমেদ, কবি আব্দুর রাজ্জাক, কথাসাহিত্যিক দিলারা মেসবাহ, কথাসাহিত্যিক রোকেয়া ইসলাম, কবি তপন বাগচী কবি মানিক মহম্মদ রাজ্জাক, কবি মাহফুজ হিলালী, কবি রেবা হাবিবা, কবি ও সাংবাদিক আশফাকুজ্জামান, কবি তাহমিনা শিল্পী, কবি ও প্রকাশক আবু সায়ীদ , কবি নিগার সুলতানা, কবি কবিতা কস্তা, কবি জুয়েনা ইয়াসমীন।
আলোচনাপর্ব শুরু হয় সন্ধ্যা সাতটায় । তার আগে সংক্ষিপ্ত পরিচিতি পর্বে উপস্থিত সবাই নিজেদের পরিচয় তুলে ধরেন।





সায়েদুজ্জামান রওশন বলেন শিশুসাহিত্যের বইগুলোতে বয়সের উল্লেখ প্রয়োজন। তাহলে বোঝা যায় বইটি কোন বয়সের উপযোগী। শিশু সাহিত্য জটিল বিষয়।










