ইউল্যাব থেকে স্নাতক সম্পন্ন করলেন একতা সুপ্রিম তেলাপিয়া হ্যাচারির এমডি রকিবুল হাসান
রিপোর্টারের নাম
/ ৯৩
জন দেখেছে
আপডেট :
মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
শেয়ার
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)- এর অষ্টম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়। এবারের সমাবর্তনের প্রতিপাদ্য ছিল, ‘Informed Minds, Inspire Paths।’
পরিবেশ উপদেষ্টা ও ইউল্যাব আচার্যের প্রতিনিধি সৈয়দা রিজওয়ানা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তৃতা প্রদান করেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর। এ ছাড়া ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দা মাদিহা মোরশেদ এবং ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান সমাবর্তনে স্নাতকদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
এবার এর ৮ম সমাবর্তন অনুষ্ঠানে একতা সুপ্রিম তেলাপিয়া হ্যাচারীর ম্যানেজিং ডিরেক্টর জনাব রকিবুল হাসান সফলভাবে তাঁর স্নাতক সম্পন্ন করেন। এটি সত্যিকার অর্থে একতা সুপ্রিম তেলাপিয়া হ্যাচারির সকলের জন্য এক গর্বের বিষয়।
রকিবুল হাসান বাংলাদেশের হ্যাচারি জগতে সুপরিচিত প্রতিষ্ঠান একতা সুপ্রিম তেলাপিয়া হ্যাচারি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো: বেলাল উদ্দিন সাহেবের জৈষ্ঠ্য সন্তান।
উক্ত সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রকিবুল হাসান এর সহধর্মিণী ডা: সায়মা আফরোজ স্বর্ণালী, আরও উপস্থিত ছিলেন রকিবুল হাসান এর মাতা মিসেস রিক্তা বেগম ও বাবা আলহাজ্ব মোঃ বেলাল উদ্দিন।
আজকের এই বিশেষ অনুষ্ঠানে বিশেষ প্রাপ্তিতে একতা সুপ্রিম তেলাপিয়া হ্যাচারীর সকল সদস্য, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন জনাব রকিবুল হাসানকে।
রকিবুল হাসান এর পৈতৃক নিবাস জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বিনোদটংগী গ্রামে। তার এই অসামান্য সাফল্যের জন্য তার পরিবার পরিজন আত্মীয় স্বজন অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।
এ বছর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) থেকে মোট ১৫শ আটজন শিক্ষার্থী সনদপ্রাপ্ত হন। এর মধ্যে ১হাজার একশ ১১জন স্নাতক এবং তিনশ ৯৭জন স্নাতকোত্তর শিক্ষার্থী।