এবারের নির্বাচনে যেমন চমক অপেক্ষা করছে ঠিক তেমনি চমক অপেক্ষা করছে প্রার্থীতা ঘোষণায়। যারা পনেরো বছর ধরে হাইহাই করছেন কবে এমপি হবেন মন্ত্রী হবেন পতাকাবাহী গাড়িতে চড়বেন ইত্যাদি ইত্যাদি আমি মনে করি সেদিনের দিন শেষ এখন নীতির বাংলাদেশ প্রীতির বাংলাদেশ গণমানুষের প্রিয় মানুষের বাংলাদেশ।
আপনি এলাকায় কি করেছেন সুদীর্ঘ সময় ভাবছেন নীতি নির্ধারকগণ তা জানেননা? নিতান্তই ভ্রান্তির মধ্যে আছেন।
আপনি যা করেছেন বা করছেন তার প্রতিটি রেকর্ড নীতি নির্ধারকগণদের ফাইলে তা লিখিত ভাবে রেকর্ড আছে। যদি আপনি ভালো কিছু করে থাকেন তার প্রতিদান স্বরুপ ভালো কিছুই পাবেন আর যদি ভালো খারাপের মিশ্রনে খারাপের পাল্লাটা একটু ভারি হয়ে যায় তো আপনার জন্য হতাশাই অপেক্ষা করছে।
‘মেজরটি মাস্ট বি গ্রেন্টেড’ এবারের নমিনেশন এর প্রাপ্তিটা সে অনুযায়ীই হবে। কে আছেন এমন যে আপনার এলাকার মানুষের সুখে ছিলেন দুখে ছিলেন পাশে ছিলেন সবসময়। মেজরিটি গণমানুষই আপনাকে চিনে জানে সবার কাছেই আপনি একজন মাটির মানুষ ভালো মানুষ। কেউ একজন চাইলেই আপনার সাথে কথা বলতে পারে ভয় পায়না কিংবা কিছু প্রত্যাশা করে লজ্জিত হয়না।
এবারের নমিনেশনটা দেখবেন ঐ সাধারণ মানুষটারই গোপন তথ্যের ভিত্তিতে আপনি প্রতীক বরাদ্ধ পেয়ে গেছেন। আশা করবো দেশের সবকটি আসনে মেহনতী মানুষের প্রিয় মানুষটার জয় হোক আর তাতেই জয় হবে দেশের পরিবর্তন আসবে বাংগালী সভ্যতায়।