• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো জাগো নারী ফাউন্ডেশন এর ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৫

রিপোর্টারের নাম / ৮০ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

আজ (শুক্রবার) ৩১অক্টোবর মিরপুর-১১, ক্যাফে প্রেসিডেন্ট পার্কে অনুষ্ঠিত হয়ে গেলো ‘জাগো নারী ফাউন্ডেশন’ এর ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছিলো এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাগফিল অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত। তেলওয়াত করে শুনান সাংবাদিক মো: সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক, জাগো নারী ফাউন্ডেশন, গাজীপুর শাখা।

এরপর সুদুর যুক্তরাষ্ট্র থেকে ভাবর্চুয়াল স্বাগত বক্তব্য রাখেন “জাগো নারী ফাউন্ডেশন’ এর সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারপারসন নুর-উন-নাহার মেরী।

তিনি তার বক্তব্যে প্রথমেই উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জাগো নারী ফাউন্ডেশন আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ যার মাঝে আমি আমার লালিত স্বপ্নগুলো খুঁজে পাই।

তিনি আরও বলেন, দেখতে দেখতে জাগো নারী ফাউন্ডেশন আজ ২০ বছর অতিক্রান্তের পথে। এ পর্যন্ত আসতে যারা আমার সাথে ছিলেন তাদের মধ্যে অনেকেই আজ পৃথিবীতে বেঁচে নেই তিনি তাদের সকলের বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করেন। সেই সাথে যারা অদ্যাবধি জাগো নারী ফাউন্ডেশন এর সাথে জড়িত আছেন তাদের জন্য অন্তরের অন্তস্তল থেকে অভিবাদন জানান।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারভীন নাসের ভাসানী, সভাপতি, মাওলানা ভাসানী স্মৃতি পরিষদ, সম্মানিত প্রধান উপদেষ্টা ‘জাগো নারী ফাউন্ডেশন’।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ মাসুম বিল্লাহ্, চেয়ারম্যান ভিন্নমাত্রা রিসার্চ সেন্টার, উত্তরা, ঢাকা। সম্মানিত উপদেষ্টা “জাগো নারী ফাউন্ডেশন”। সাংগঠনিক আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লাবলী ইয়াসমিন, নির্বাহী পরিচালক, জাগো নারী ফাউন্ডেশন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ তৌহিদুল বাশার, বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক সভাপতি, রুপনগর আবাসিক জনকল‍্যান সমিতি, ঢাকা, সম্মানিত উপদেষ্ট “জাগো নারী ফাউন্ডেশন”। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ খালেদা বেগম, সাবেক অতিরিক্ত পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা, সম্মানিত উপদেষ্টা “জাগো নারী ফাউন্ডেশন”। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি নাহিদ রোকসানা, সন্মানিত উপদেষ্টা “জাগো নারী ফাউন্ডেশন”। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিমা আক্তার রোজী, “জাগো নারী ফাউন্ডেশন” সভাপতি (USA) ভার্জেনিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি বেগম রোকেয়া ইসলাম, সেক্রেটারী জেনারেল, বাংলাদেশ কালচ্যারেল সোসাইটি, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেলওয়ার হোসাইন, বিশিষ্ট কবি, সাহিত‍্যিক, লেখক, সমাজসেবক ও সন্মানীত উপদেষ্টা “জাগো নারী ফাউন্ডেশন”। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দা রাশিদা বারী, বিশিষ্ট কবি সাহিত্যিক, লেখক, উপন্যাসিক ও সমাজ সেবক, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, কবি মুনিরা ইসলাম, বিশিষ্ট লেখক ও সমাজ সেবক, উত্তরা, ঢাকা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জনাব সানোয়ার হোসাইন, ভাইস প্রেসিডেন্ট, জাগো নারী ফাউন্ডেশন। উপস্থিত ছিলেন সৈয়দ আখতার পারভেজ, পরিচিত জাগো নারী ফাউন্ডেশন। উপস্থিত ছিলেন ইলারা বিশ্বাস, পরিচালক, জাগো নারী ফাউন্ডেশন। উপস্থিত ছিলেন মো: মতিউর রহমান হীরো, পরিচালক, জাগো নারী ফাউন্ডেশন। উপস্থিত ছিলেন, নুর মোহাম্মদ, পরিচালক, জাগো নারী ফাউন্ডেশন সহ আরও অনেকেই।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মুশতারী বেগম, সিনিয়র ভাইস চেয়ারম্যান “জাগো নারী ফাউন্ডেশন”। তিনি তার সমাপনী বক্তব্যে বলেন, আমি জাগো নারী ফাউন্ডেশন এর সাথে সেই প্রতিষ্ঠা লগ্ন থেকেই আছি। তিনি বলেন, আজ আমরা ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছি। আমাদের সম্মানিত চেয়ারপারসন ও সভাপতি নুর উন নাগার মেরী আপা একজন মহিয়সী নারী যিনি তার জীবনের অধিকাংশ সময়ই ব্যয় করেছেন মানব কল্যাণে জাগো নারী ফাউন্ডেশন এর মাধ্যমে। পরিশেষে সকলের মাঝে রাতের খাবার পরিবেশন করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ