• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

রিপোর্টারের নাম / ৭১ জন দেখেছে
আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ১০ দিনের কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল— বিএনপি।

রোববার (২ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ এখন একরকম অনিশ্চিত সময় পার করছে আর এই সুযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রতিনিয়ত অপতথ্য ছড়িয়ে পড়ছে যা দেশকে একটা অস্থিতিশীল ও অকেজো রাষ্ট্র বানানোর পায়তারা চলছে।

এদিকে সকালে ভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে জুলাই সনদ ইস্যুতে চলমান বিতর্কের বিষয়ে সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি জানান, প্রতিবাদের ভাষা হিসেবে মাঠে নেমে সরকারকে হুমকিতে ফেলতে চায় না তার দল।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জুলাই সনদ ইস্যুতে বিএনপি প্রতিবাদের পথ বেছে নিলে বর্তমান সরকার টিকতে পারবে না। পরিস্থিতি মোকাবেলায় ধৈর্য ধারণ করে এই সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নিবর্বাচনের প্রত্যাশা করি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ