আজ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনের ৬৩তম জন্ম বার্ষিকী
রিপোর্টারের নাম
/ ৭৪
জন দেখেছে
আপডেট :
শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
শেয়ার
কবি, শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন পালন।
আজ শনিবার (২২ নভেম্বর ২০২৫) কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন উপলক্ষে জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বিকেল ৪টায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।
এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে জাতীয় প্রেস ক্লাব সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ, কবি মতিন বৈরাগী, কবি ও শিক্ষাবিদ ড. সলিমুল্লাহ খান, গীতিকবি শহীদুল্লাহ ফারায়জীসহ দেশবরেণ্য কবি-লেখকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।
আশির দশকের অগ্রগণ্য কবি রেজাউদ্দিন স্টালিনের জন্ম ১৯৬২ সালের ২২ নভেম্বর বৃহত্তর যশোর জেলার নলভাঙ্গা গ্রামে। তাঁর গ্রন্থের সংখ্যা শতাধিক। তিনি বাংলা একাডেমিসহ দেশি-বিদেশি বহু পুরস্কার পেয়েছেন। তাঁর কবিতা বিশ্বের ৪২টি ভাষায় অনূদিত হয়েছে।