• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:

জামালপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সমাবেশ

রিপোর্টারের নাম / ৯৬ জন দেখেছে
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

জামালপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মাদারগঞ্জ উপজেলার শহীদ মিনার চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

গত মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলা বিএনপির কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ ভোটারগণ অংশগ্রহণ করেন।

তথ্যমতে দুপুর থেকেই বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হতে থাকে লোকজন। দুর দুরান্ত থেকে আসা লোকজন শহীদ মিনার এলাকা সমবেত হলে এক জনসমুদ্রের রুপ নেয়। পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে উঠে।

উপস্থিত নেতা কর্মীও সাধারণ ভোটারদের একটাই দাবী তাদের দুঃসময়ের নেতা প্রিয় নেতা ফাইজুল ইসলাম লাঞ্জুকে বিএনপি থেকে নমিনেশন দেওয়া হোক আর তাতে করে এই আসনটি প্রচুর ভোটে জয়ী হওয়ার সমুহ সম্ভাবনা থাকে।

এ ব্যাপারে তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের সুদৃষ্টি প্রত্যাশা করে দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তব্যে বক্তারা অভিযোগ করে বলেন, গত ৩ নভেম্বর সারাদেশের সাথে জামালপুর-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু তিনি এর আগেও তিন তিনবার মনোনয়ন পেয়েও নির্বাচনে পরাজিত হয়েছেন।

স্থানীয় নেতাকর্মীদের দাবি, মুস্তাফিজুর রহমান বাবুল একজন ঢাকা কেন্দ্রিক হওয়ায় মাদারগঞ্জ ও মেলান্দহ বাসীর কাছে তার জনপ্রিয়তা খুবই সীমিত। ফলে স্থানীয় ভোটারগণ অনিশ্চয়তায় ভুগছেন। এতে করে দলীয় স্বীদ্ধান্তের পুনরায় পুনর্বিবেচনার দাবী জানান তারা।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাইজুল ইসলাম লাঞ্জু স্থানীয়ভাবে সক্রিয় রয়েছেন এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখেছেন। তাই মুস্তাফিজুর রহমান বাবুলের পরিবর্তে ফাইজুল ইসলাম লাঞ্জুকে মনোনয়ন দিলে দলীয় অবস্থান আরও শক্তিশালী ও দৃঢ হবে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন, উপজেলা বিএনপির শীর্ষ নেতারা, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী, ছাত্রদল, যুবদল ও মহিলা দলের সদস্যরা। সাধারণ ভোটাররাও ব্যাপকভাবে উপস্থিত হয়ে নিজেদের দাবি তুলে ধরেন।

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ ফখরুদ্দীন বুলবুল বলেন, ফাইজুল ইসলাম লাঞ্জু একজন পরীক্ষিত নেতা। দলের জন্য গত ত্রিশ বছরের অধিক সময় সমরে সংগ্রামে নিজেকে সমর্পিত করার মতো এই ত্যাগী নেতার মাদারগঞ্জ মেলান্দহ ৩ আসনের কোন বিকল্প নেই।

সমাবেশে বক্তারা দলীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, স্থানীয় জনপ্রিয় নেতা ফাইজুল ইসলাম লাঞ্জুকে মনোনয়ন দিলে বিএনপি জামালপুর-৩ আসনে বিজয়ী হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

এসময় বক্তারা স্পষ্ট করে বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তে যদি স্থানীয় দাবি উপেক্ষা করা হয়, তবে তারা রাজপথে নেমে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। সমাবেশ শেষে অংশগ্রহণ কারীরা শান্তিপূর্ণভাবে শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১