• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]

স্বাধীন সম্মানী সম্ভ্রান্ত আপোষহীন || জাকির আবু জাফর

রিপোর্টারের নাম / ৫১ জন দেখেছে
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

আপোষহীন’ শব্দটি এখন ভীষণ রাজকীয়
এটি এখন ভাষার উর্ধে সাহসের সমাচার
দলের উর্ধে উজ্জ্বল উপমা! দেশ-বোধের এক অনন্য শিখর! দৃঢ়তায় উচ্চতায় এটি উত্তম শব্দফুল!
এক সম্রাজ্ঞীর সম্ভ্রান্ত সম্মোহনে শব্দটি প্রস্ফুটিত
মর্যাদার মানচিত্রে এটিই এখন আত্ম-পরিচয়ের বাংলাদেশ!
প্রতাপান্বিত যৌবনের উত্তাপের সাথে
উল্লম্ফিত ঢেউয়ের উত্তালের সাথে
সর্বপ্লাবী প্রবল জোয়ারের সাথে
এবং প্রথম সূর্যের উদ্বোধনের সাথে
শব্দটি সজ্জিত, পল্লবিত!
এটিই এখন দেশপ্রেম জাতিপ্রেম মাটিপ্রেম এবং মানচিত্র রক্ষার স্লোগান! ঝড় ঝঞ্জা ঘূর্ণি গুটিয়ে লুটিয়ে ছোটা আলোর ইশতেহার
ফ্যাসিবাদী নির্মম বুলেটও রুখতে পারে না যাকে
দৃঢ়তায় স্থিরতায় এ শব্দটিই এখন বাংলাদেশ!
শব্দটি আমাদের আত্মগরিমা ও মর্যাদার মিনার
আমাদের বীরত্বের এক সম্ভ্রান্ত অধ্যায়
আমাদের স্বাধীনতার, আমাদের গৌরবের পতাকা
এ শব্দটিই এখন আমাদের ঐক্যের মিনার
মৃত্যুর মুখোমুখি কিংবা মৃত্যু ছাড়িয়ে
গাড়ি বাড়ি সন্তান সম্পদ এবং জীবন
সব থেকে শব্দটি যখন উঁচু,
তখন সত্যের জয় অবশ্যম্ভাবী!
তখন দম্ভের পরাজয় নিশ্চিত
আগামীর যৌবনও জ্বলবে আপোষহীন অঙ্গারে!
এ শব্দটিই এখন আমাদের বীরত্বের নিশান
তাবত বীরদের স্যালুট আপোষহীনের দিকে
এমনকি বর্ণচোরাদের মুষ্টিবদ্ধ হাতও সেদিকেই উত্তোলিত

এ আপোষহীন শব্দটির মতো সুদৃঢ়, স্বাধীন, সম্মানী এবং সম্ভ্রান্ত শব্দ আর দেখিনি!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ