মায়ের অবস্থার উন্নতি না হলে শিগগির দেশে ফিরবেন তারেক রহমান
রিপোর্টারের নাম
/ ৫৩
জন দেখেছে
আপডেট :
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
শেয়ার
গত কয়েক দিন যাবৎ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কোন উন্নতি লক্ষ্য করা যাচ্ছেনা।
এমন অবস্থা চলতে থাকলে অর্থাৎ তাঁকে বিদেশে নেওয়ার মতো অবস্থা না হলে শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা যায়, আজ বুধবার চীন ও যুক্তরাজ্য থেকে চিকিৎসকদের আরও দুটি দল ঢাকায় আসছে। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যাবে কি না, সে বিষয়েও মতামত দেবেন তাঁরা। এই মতামতের ওপর অনেকটা নির্ভর করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান কবে দেশে ফিরবেন
দলীয় একাধিক সূত্র থেকে জানা গেছে, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিস্থিতি তৈরি হলে, বিশেষজ্ঞ চিকিৎসকেরা সে মতামত দিলে সেটা অনুসরণ করা হবে। সেটা স্বল্প দূরত্বের মধ্যে হলে সিঙ্গাপুরকে অগ্রাধিকার দেওয়া হবে। সে ক্ষেত্রে তারেক রহমান ওই দেশে যাবেন মায়ের পাশে থাকতে। আর যদি খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার পরিস্থিতি না থাকে, তারেক রহমান খুব দ্রুত দেশের উদ্দেশে রওনা হবেন।
তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এর পর থেকে তিনি সে দেশেই আছেন।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল এবং কোনো কোনো মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান। এর পর থেকে তাঁর দেশে ফেরার আলোচনা শুরু হয়। তারেক রহমান শিগগিরই ফিরবেন—এমন কথা বিএনপি নেতারা কয়েক মাস ধরেই বলে আসছেন। তবে কেউ সুনির্দিষ্ট দিন তারিখ বলেননি।
সর্বশেষ গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন।
দলের স্থায়ী কমিটির সাপ্তাহিক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন তারেক রহমান।
গতকাল বাংলাদেশ সময় বেলা একটার দিকে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত তারেক রহমান দেশে আসার জন্য ট্রাভেল পাস চাননি। তিনি বলেন, ‘উনি (তারেক রহমান) চাইলেই ইস্যু হবে।’
তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্ট রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ওনার (তারেক রহমান) পাসপোর্ট আছে কি না, এটা আমি বলতে পারব না।’
এদিকে গতকাল সচিবালয়ে এক ব্রিফিংয়ে তারেক রহমান দেশে ফেরার পর তাঁর নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে কারও কোনো নিরাপত্তাঝুঁকি বা শঙ্কা নেই। সরকার সবাইকে সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।