• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]

সিঙ্গাপুরে হাদির পরীক্ষা-নিরীক্ষা বিষয়ে যা জানা গেল

রিপোর্টারের নাম / ৭৪ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কয়েকটি পরীক্ষার রিপোর্ট জানা যাবে। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকরা হাদির পরিবারকে তার চিকিৎসার রোডম্যাপ জানাবেন।

এরআগে, বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে ল্যান্ড করে। সেখান থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আগে থেকেই সবকিছু ব্যবস্থা করা হয়েছিল। হাসপাতালে পৌঁছেই হাদিকে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

ওসমান হাদির সঙ্গে সিঙ্গাপুরে গিয়েছেন তার ভাই ওমর বিন হাদি ও ওসমান হাদির বন্ধু আমিনুল হাসান ফয়সাল। তিনি হাদির রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন।

এদিন দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে এয়ার অ্যাম্বুলেন্সটি। ১টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেয় হাদিকে বহন করা অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে দেড়টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়।
গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তারপর থেকে সেখানেই তার চিকিৎসা চলছিল। এরপর রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ