• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]

ভয় করো হে মানুষ || নুর এমডি চৌধুরী

রিপোর্টারের নাম / ১৪৩ জন দেখেছে
আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

ভয় করো হে মানুষ! ভয় করো তার
যিনি তোমায় আমায় সৃষ্টি করেছেন
রাত শেষে যেমন আলোর প্রতীক্ষায় থাকি আমরা
যে কাটায় আঁধার, ভয় করো তার।

তার অসীম শক্তির কাছে কি শক্তি আছে তোমার
যিনি চাইলেই তুমি আমি বধ, স্থবির, স্তব্ধ
মৃত, অসাড়, ভয় করো তার।

ভয় করো হে মানুষ! ভয় করো তার-
যিন একচ্ছত্র অধিপতি, মালিক, সৃষ্টিকর্তা
যিনি অন্তর্জামি, অদৃশ্য নিরাকার।
ভয় করো তার।

সৃষ্টির অসীম ধারা গ্রহ নক্ষত্র তাঁরা
পুঞ্জেপুঞ্জে পুঞ্জিভূত গ্যালাক্সি ছায়াপথ
বেহেশত-দোযখ, হুর-পরীর উর্ধ উন্নত রুপকার
যিনি বানিয়েছেন তোমায় আমায়
উচ্চ মর্যাদার, ভয় করো তার।

ভয় করো হে মানুষ! ভয় করো তার-
যিনি বিচার দিবসের মালিক
চিরায়ত সুন্দর, যিনি অধিপতি, অধিক ক্ষমাশীল যিনি বন্ধু আশ্রিতার, ভয় করো তার।
ভয় করো হে মানুষ, ভয় করো তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০