রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
Homeগণমাধ্যমনৌ বাহিনীর সাবেক কর্মকর্তা মরহুম এম এন ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও...

নৌ বাহিনীর সাবেক কর্মকর্তা মরহুম এম এন ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বার্তা প্রেরণকারী মোঃ সিরাজুল ইসলাম ইসলামপুর উপজেলা, জামালপুর।

এম এন ইসলাম ও বেগম তাহমিনা ইসলাম কল্যান সংস্থার উদ্যোগে গত ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে জামালপুর জেলার অন্তর্গত ইসলামপুর উপজেলার হারগিলা গ্রামে নৌ বাহিনীর সাবেক কর্মকর্তা মরহুম এম এন ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামপুর উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম দুলালের সভাপতিত্বে উক্ত মিলাদ ও দোয়া মাহফিলের শুরুতে আমেরিকা থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন মরহুমের জ্যেষ্ঠ কন্যা এম এন ইসলাম ও বেগম তাহমিনা ইসলাম কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি নূর-উন-নাহার মেরী। তিনি বলেন, আমার পিতা মরহুম এম এন ইসলাম নৌ বাহিনীর মেডিক্যাল কোরের একজন কর্মকর্তা ছিলেন। চাকুরী থাকাকালীন আমার পিতা গ্রামের হতদরিদ্র ও অসহায় মানুষের সাহায্য সহযোগিতা করতেন এবং ছুটি নিয়ে তিনি নিজের টাকা দিয়ে ঔষধ পত্র কিনে গ্রামের হতদরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা সেবা দিতেন। তিনি তার পিতা মরহুম এম এন ইসলাম এবং ছোট ভাই মরহুম ফিরোজ আফগানীর জন্য এলাকাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন সাধারন সম্পাদক মতিউর রহমান হিরু, সহ-সভাপতি আম্বিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারেেভজ, কার্যনির্বাহী সদস্য শামীম হোসেন ও জিয়াউল হকসহ মরহুমের নিকটতম আত্মীয়স্বজন। দোয়া মাহফিলে উপস্থিত শুভাকাংখী ও আত্মীয় স্বজনরা বলেন, মরহুম এম এন ইসলাম ছিলেন একজন মানবতাবাদী ও জনদরদী ব্যক্তিত্ব সম্পন্ন লোক। জীবদ্দশায় তিনি গ্রামের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতেন এবং কল্যাণ মূলক কর্মকান্ড করতেন। এই জন্য তিনি এলাকাবাসীর কাছে আজও তিনি প্রশংসার দাবীদার। পরিশেষে তারা মরহুম এম এন ইসলাম ও তার জ্যেষ্ঠ পুত্র মরহুম ফিরোজ আফগানীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন

- Advertisement -spot_img
আরও সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here